সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ইন্টার মায়ামির। মেজর সকার লিগে একের পর এক ম্যাচে পয়েন্ট হারাচ্ছে দলটি। আবারও পয়েন্ট হারিয়েছে তারা। বাংলাদেশ সময় রবিবার ভোরে অনুষ্ঠিত মেজর সকার লিগের ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ড্র করেছে লিওনেল মেসিরা। নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলাটি ২-২ গোলে ড্র হয়েছে।
মেজর সকার লিগে এ নিয়ে ইন্টার মায়ামি মৌসুমের প্রথম সাত ম্যাচের চারটিতেই পয়েন্ট হারালো। তিনটি ড্র, একটি হার। মায়ামির এবারের মৌসুম শুরু হয়েছিল হার দিয়ে। সেই হারের পর তারা দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেস্টা করে যাচ্ছে। পরের ছয় ম্যাচে এখনো অপরাজিত তারা। এ ম্যাচের ড্র-তে মায়ামির পয়েন্ট ৭ ম্যাচে ১২।
গোল পাননি মেসি
মায়ামির হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি এ ম্যাচে গোলের দেখা পাননি। গোল করেছেন মাতেও সিলভেত্তি ও জার্মান বার্তারমে। রেড বুল নিউ ইয়র্কের হয়ে গোল করেছেন জর্জা রুভালকাবা ও অদ্রি মেহমেতি।
ড্র’র ফলে ইন্টার মায়ামি তাদের নতুন মাঠে এখনো জয়হীন থাকলো। দীর্ঘ অপেক্ষার পর গত ম্যাচের মাঝ দিয়ে ইন্টার মায়ামি নিজেদের নতুন স্টেডিয়ামে ফেরে। সে ম্যাচেও তারা ভালো করতে পারেনি। অস্টিনের সঙ্গে ড্র করেছিল। এদিনের মতো ২-২ গোলে শেষ হয়েছিল ম্যাচটি। সে ম্যাচেও তারা এদিনের মতো আগে গোল হজম করে তারপর ফিরেছিল।
শুরুতেই গোল হজম মায়ামির
ম্যাচের শুরুতে গোল হজম করেছিল মায়ামি। ১৫ মিনিটের জর্জ রুভালকাবা গোল করে রেড বুলকে এগিয়ে নেন। সমতা আনতে মায়ামিকে ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল। মাতেও সিলভেত্তি ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মেসির দল। ৫৫ মিনিটের সময় জার্মান বার্তারেমা গোল করেন। এ গোলের সুবাদে জয়ের সুবাস পেতে শুরু করে। কিন্তু ৭৭ মিনিটে সে সুবাস কেড়ে নেয় রেড বুল। ১৭ বছরের টিন এজার অদ্রি মেহমেতি গোল করে মায়ামির পয়েন্টে ভাগ বসান।
দুর্ভাগ্য মেসির
৪৯ মিনিটে মেসি গোলের একটা দারুন সুযোগ পেয়েছিলেন। মাত্র ১২ গজ দূর থেকে পাওয়া সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। গোল পাওয়ার জন্য সব আয়োজন শেষ করেছিলেন তিনি। প্রতিপক্ষ ডিফেন্ডার ম্যাথিউ ডসকে দারুণ দক্ষতায় কাবু করেছিলেন। কিন্তু তার নেওয়া শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















