সেরি আ’তে শনিবার নাটকীয় জয় পেয়েছে ইন্টার মিলান। নিজেদের মাঠের খেলায় ৩-২ গোলে তারা হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাসকে। ৮৩ মিনিট পর্যন্ত ২-২ গোলে অমীমাংসিত থাকা ম্যাচে ইন্টার মিলান ৯০ মিনিটে জয়সূচক গোল করে।
এ জয়ের ফলে ইন্টার মিলানের শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। ২৫ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬১ পয়েন্ট। এ সময়ে তাদের ধারেকাছে কেউ নেই। ২৪ ম্যাচ খেলা এসি মিলান দ্বিতীয় স্থানে আছে, তবে তাদের পয়েন্ট ৫৩। অন্যদিকে ইন্টার মিলানের কাছে হারা জুভেন্টাসের পয়েন্ট ৪৬। তারা রয়েছে পঞ্চম স্থানে।
পয়েন্ট টেবিলে ইন্টার মিলান ও জুভেন্টাসের পার্থক্যটা বেশ বড়। কিন্তু পয়েন্ট টেবিলের পার্থক্যটা উড়িয়ে ইন্টার মিলানের সঙ্গে এদিন তারা চোখে চোখ রেখে লড়াই করেছে। কিন্তু দুর্ভাগ্য তাদের, জয়টা ধরা দেয়নি। তবে পয়েন্ট ভাগাভাগিটা প্রায় নিশ্চিত করেছিল। কিন্তু শেষ মুহুর্তে সেখানেও তারা বঞ্চিত হয়েছে। ৯০তম মিনিটে গোল হজম করেছে।

জুভেন্টাসের দুর্ভাগ্য অবশ্য প্রথমার্ধেই সঙ্গী হয়েছিল। ম্যাচের বেশির সময় তাদের একজন কম নিয়ে খেলতে হয়েছে। ৪২তম মিনিটে পিয়েরে কালুলু লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন। ফলে অর্ধেকের বেশি তাদের একজন কম নিয়ে খেলতে হয়েছে। তারপরও ম্যাচে তারা সমতা ধরে রেখেছিল।
জুভেন্টাসের দুর্ভাগ্যের দিনে সৌভাগ্যের পুরো ছোঁয়া পেয়েছে ইন্টার মিলান। ম্যাচের শুরুতেই তারা আত্মঘাতি গোলের সুবাদে এগিয়ে যায়। আন্দ্রে ক্যাম্বিয়াসো নিজেদের জালে বল জড়িয়ে দেন। আত্মঘাতি গোলের সুবাদে ইন্টার মিলান এগিয়ে যায়। তবে এ গোলের বোঝা খুব বেশিক্ষণ জুভেন্টাসকে বইতে হয়নি। একই সঙ্গে ক্যাম্বিয়াসোকে অস্বস্তিতে ভুগতে হয়নি। কেননা সাত মিনিটের মধ্যে ক্যাম্বিয়াসো স্কোরশিটে নাম লিখিয়ে নেন। তার গোলে ম্যাচে ফেরে জুভেন্টাস।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা তখন জমজমাট। এ সময়ে আকাশ ভেঙ্গে পড়ে জুভেন্টাস শিবিরে। নিয়ম বহির্ভূত খেলার দায়ে জুভেন্টাসের কালুলু লাল কার্ড দেখেন। একজন কম নিয়ে খেলেও সফরকারী দল জোর প্রতিদ্বন্দ্বিতা করেছে। তারই ফসল হিসেবে ম্যাচের শেষ সময়ে ১৪ মিনিটের ব্যবধানে তিন গোল হয়েছে। ৭৬ মিনিটে ইন্টার মিলানের পিও এসপোসিতো গোল করে দলকে এগিয়ে নেওয়ার সাত মিনিটের ব্যবধানে ম্যানুয়েল লোকাতেলি গোল করে খেলায় সমতায় ফেরান।
এদিকে ক্যাম্বিয়াসো এদিন তৃতীয় পেতে পারতেন তার তৃতীয় গোল। কিন্তু দুর্ভাগ্য তার। বিরতির পর খেলা শুরু হতে না হতেই তিনি গোলের সুযোগ পেয়েছিলেন। ফ্যাবিও মিরেত্তির কাছ থেকে বল পেয়ে যে সুযোগ তিনি পেয়েছিলেন তা কাজে লাগাতে ব্যর্থ হন।
শনিরার সেরি আ’তে অনুষ্ঠিত অন্য ম্যাচে ফিওরেন্টিনা ২-১ গোলে কোমোকে হারিয়েছে। এছাড়া আটালান্টা ২-০ গোলে লাৎসিও’র বিপক্ষে জয় পেয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











