ইতালিকে হারিয়ে ক্যারিবিয়ানদের চারে চার। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থেকেই শেষ আটে ক্যারিবিয়ানরা। টানা চার জয় নিয়েই সুপার এইটে যাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় ক্যারিবীয়রা।
এদিন ব্যাট হাতে বাজিমাত করেছেন অধিনায়ক শাই হোপ। ভারতের কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইতালি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন শাই হোপ। ৪৬ বল মোকাবেলায় ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
এছাড়া রস্টন চেজ ২৫ বলে ২৪ রান করেন। ১৫ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন শেরফানে রাদারফোর্ড। ইতালির পক্ষে দুটি করে উইকেট পান বেন মানেতি ও ক্রিশান কালুগামাগে। জবাব দিতে নেমে তেমন প্রতিরোধই গড়তে পারেনি ইতালি। বেন মানেন্তির ২৬ ও জেজে স্মাটসের ২৪ রানের দুই ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষপর্যন্ত অলআউট হয়ে যায়। ১৮ ওভারে ১২৩ রানে গুটিয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজ জেতে ৪২ রানের বিশাল ব্যবধানে। বল হাতে একাই ৪ উইকেট পান শামার জোসেফ। এছাড়া ম্যাথু ফোর্ড তিনটি ও গুদাকেশ মোটি দুটি উইকেট পান।
বিশ্বকাপের সুপার এইট সূচি
২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড ও পাকিস্তান। সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো
২২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা ও ইংল্যান্ড, বেলা সাড়ে ৩টা, পাল্লেকেলে।
২২ ফেব্রুয়ার: ভারত ও দক্ষিণ আফ্রিকা, সন্ধ্যা সাড়ে ৭টা, আহমেদাবাদ
২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে, সন্ধ্যা সাড়ে ৭টা, ওয়াংখেড়ে
২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড ও পাকিস্তান, সন্ধ্যা সাড়ে ৭টা, পাল্লেকেলে
২৫ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড, সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো
২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ, বিকেল সাড়ে ৩টা, আহমেদাবাদ
২৬ ফেব্রুয়ারি: ভারত ও জিম্বাবুয়ে, সন্ধ্যা সাড়ে ৭টা, চেন্নাই
২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো
২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা ও পাকিস্তান, সন্ধ্যা সাড়ে ৭টা, পাল্লেকেলে
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে, বিকেল সাড়ে ৩টা, দিল্লি
১ মার্চ:ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, সন্ধ্যা সাড়ে ৭টা, কলকাতা।
