ইতিহাস গড়তে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

নারী এশিয়ান কাপ

ইতিহাস গড়তে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

আজ মাঠে নামছে বাংলাদেশ।

নারী এশিয়ান কাপে ইতিহাস গড়তে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ । নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সর্বাধিক নয়বারের চ্যাম্পিয়ন চীন। আজ (মঙ্গলবার) সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা আর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় খেলা মাঠে গড়াবে।

প্রথমবার বাংলাদেশ এশিয়া কাপে খেলবে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ঋতুপর্ণারা এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলবে চীন-কোরিয়ার সঙ্গে। এতেই খুশি বাংলাদেশের ফুটবল সমর্থকরা।

বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার ঐতিহাসিক ম্যাচের আগে কোনো চাপ নিচ্ছেন না। দেশের মানুষ সবাই তাদের দিকে তাকিয়ে থাকলেও সেটা দেখছেন অনুপ্রেরণা হিসেবে, ‘না, আমাদের আসলে প্রেশার নাই। কারণ আমরা দেশের জন্য খেলতে আসছি। দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশকে রিপ্রেজেন্ট করি তো আমাদের প্রেশার নেই।

গত (সোমবার) সংবাদ সম্মেলনে আফিদার মতো করেই বলেছেন, ‘বাংলাদেশের এ ম্যাচে হারানোর কিছু নেই।’ নারী এশিয়া কাপে বাংলাদেশের অভিষেক হচ্ছে বর্তমান ও সর্বাধিক নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশের র‌্যাঙ্কিং যেখানে ১১২, সেখানে চীন ১৭তম। ৯৫ ধাপ এগিয়ে ও বিশ্ব নারী ফুটবলে পরাশক্তির বিপক্ষে খেলে কিছু শিখতে চান আফিদারা, ‘চায়না সব দিক দিয়েই ভালো। এশিয়ান চ্যাম্পিয়ন এবং শক্তিশালী টিম হিসেবে তারা খেলছে। চায়না টিমের সাথে খেলতে পারাটাও আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার যে চ্যাম্পিয়ন টিমের সাথে আমরা খেলব। এর থেকে আমরা অনেক কিছু শিখব। তবে অবশ্যই মাঠের লড়াই ছেড়ে দেব না যে ভালো টিম বলে। আমরা অবশ্যই ফাইট করব, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার বাস্তবিক মানুষ। তিনি বলেন,

বাংলাদেশের ইতিহাসে নারী ফুটবলের সবচেয়ে বড় বা সবচেয়ে ঐতিহাসিক একটি ম্যাচ। মেয়েরা যোগ্যতা অর্জনের জন্য অসাধারণ কাজ করেছে, এর পেছনে অনেক কঠোর পরিশ্রম ছিল। আমরা আজ এখানে এসেছি এবং আশা করি আমরা ভবিষ্যতের ইভেন্ট গুলোর জন্য একটি ভিত্তি এবং পদচিহ্ন রেখে যেতে পারব। কারণ এ ধরনের টুর্নামেন্টেই আপনি আসলে প্রতিযোগিতা করতে চাইবেন।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ মিয়ানমারকে হারিয়েছিল। তখন মিয়ানমারের র‌্যাঙ্কিং ছিল ৫৫। সেটা অনুপ্রেরণা থাকলেও চীন অনেক কঠিন প্রতিপক্ষ এটা ভোলেননি বাটলার, ‘ফুটবল কোনো রকেট সায়েন্স নয়, এটি বোঝার জন্য আমাদের পারমাণবিক পদার্থবিদ হতে হবে না।

Exit mobile version