শেষ মুহুর্তে জুভেন্টাসের নাটকীয় ড্র

সেরি আ

শেষ মুহুর্তে জুভেন্টাসের নাটকীয় ড্র

জুভেন্টাসের নাটকীয় ড্র।

সময়টা ভালো যাচ্ছে না সেরি আ’র সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাসের। লিগের সর্বশেষ দুই ম্যাচে হেরেছে তারা। সোমবার তারা টানা তৃতীয় হারের মুখে পড়েছিল। তবে শেষ পর্যন্ত হারের হাত থেকে রক্ষা পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। শেষ মুহুর্তে জুভেন্টাসের নাটকীয় ড্র হয়েছে এএস রোমার সঙ্গে । ৩-৩ গোলে শেষ হয়েছে ম্যাচটি।

জুভেন্টাসের জন্য দুঃস্বপ্নের রাতটা ছিল বেশ নাটকীয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতা লড়াই দিয়ে শুরু হয়েছিল ম্যাচ। আক্রমণ আর প্রতি আক্রমণে বেশ জমে ওঠেছিল লড়াই। তবে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধটা গোলশূণ্য ভাবে শেষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত তা হয়নি। প্রথমার্ধের শেষ সময়ে স্বাগতিক দল গোল করে এগিয়ে যায়। ৩৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ওয়েসলি ফ্রাঙ্কা।

দ্বিতীয় রাউন্ডে রোমার আক্রমণ

প্রথমার্ধের শেষ সময়ের রোমার করা গোলের মাঝ দিয়ে শুরু হয় গোল বন্যা। তারই ধারাবাহিকতা চলে দ্বিতীয়ার্ধের পুরো সময়টা। একের পর এক গোল হয়েছে এ অর্ধে। পাঁচ গোল হয়েছে এ সময়ে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে না হতেই ফ্রান্সিসকো কনসেকাওয়ের গোলে জুভেন্টাস খেলায় ফিরে আসে। সাত মিনিট পর আবার গোলের দেখা পায় দর্শকেরা। ৫৪ মিনিটে গোল করেন ইভান এনডিকা। তার করা গোলে রোমা আবার এগিয়ে যায়। শুধু তাই নয়, ৬৫ মিনিটে আবার গোল পায় ডনয়েল মালেন। ফলে ৩-১ গোলে এগিয়ে যায় রোমা।

শেষ মুহুর্তে জুভেন্টাসের নাটকীয় ড্র । ছবি: সংগৃহীত

জুভেন্টাস ৭৮ মিনিটে ব্যবধান কমালে খেলায় প্রতিদ্বন্দ্বিতা দারুণ জমে ওঠে। শেষ পর্যন্ত ফেডেরিকো গাত্তি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ৯৩ মিনিটে গাত্তি করেন গোলটি। এ ড্রয়ের ফলে রোমা চতুর্থ স্থান ধরে রেখেছে। ২৭ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। আর ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে জুভেন্টাস। ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

দিনের অন্য এক ম্যাচে বোলোনিয়া ১-০ গোলে হারিয়েছে পিসাকে। এটাকেও ছিল নাটকীয় এক ম্যাচ। একেবারে শেষ মুহুর্তে গোল করে জয়ের দেখা পায় বোলোনিয়া। ৯০তম মিনিটে জে ওডগার্ড একমাত্র গোলটি করেন। এ জয়ের ফলে বোলোনিয়া ২৭ ম্যাচ শেষে নিজেদের ভান্ডারে ৩৯ পয়েন্ট জমা করেছে। আর পিসা রয়েছে রেলিগেশন আতঙ্কে। ২৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫। নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে তারা।

Exit mobile version