আফগানদের ৫ উইকেটে হারিয়েছে কিউইরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

স্পিন দুর্বলতা কাটিয়ে আজ আফগানদের বিপক্ষে অপ্রতিরোধ্য ছিলেন ফিলিপস।

শুধু বিশ্বকাপই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই যৌথভাবে সর্বোচ্চ ৩৬৫ রানের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড ও আফগানিস্তান ক্রিকেট দল। অবশ্য ম্যাচ শেষে শুধু হাসি ছিলো কিউই ক্রিকেটারদের মুখে। ম্যাচে আফগানদের ৫ উইকেটে হারিয়েছে কিউইরা।

চেন্নাইয়ের চিপকে অবস্থিত এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান ছয় উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায়। জবাবে পাঁচ উইকেট হারিয়ে ১৭ ওভার পাঁচ বলেই ১৮৩ রান তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ওপেনার টিম সেইফার্ট। ৪২ বলে সাত বাউন্ডারি ও তিন ছক্কায় ৬৫ রান করেন সেইফার্ট।

আফগান স্পিনারদের বিপক্ষে নিউজিল্যান্ডের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মিডল অর্ডার ব্যাটার গ্লেন ফিলিপস। ২৫ বলে ৪২ রানের পথে সাত বাউন্ডারির বিপরীতে তার ব্যাটে একটি ছক্কার মারও ছিলো।

দলীয় ৮৮ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ফিলিপস আউট হওয়ার পর সর্চ্চো ৬৫ রান করা টিম সেইফার্ট আউট হয়েছেন দলীয় ১২৪ রানে।

তাদের বিদায়ের পর আর মাত্র একটি উইকেট হারিয়েই জয় তুলে নিয় মিচেল স্যান্টনারের দল। মার্ক চ্যাপম্যান ২৮ রান করে আউট হওয়ার পর ড্যারিল মিচেল অপরাজিত ২৫ (১৪ বল) এবং স্যান্টনার ৮ বলে অপরাজিত ১৭ রান করেন।

আফগানদের পক্ষে চার ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন মুজিব উর রহমান। একটি করে উইকেট পেয়েছন আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান ও মোহাম্মদ নবী।

Exit mobile version