কোহলির নতুন রেকর্ড- পেছনে ফেললেন রোহিতকে

কোহলির নতুন রেকর্ড- পেছনে ফেললেন রোহিতকে

কোহলির নতুন রেকর্ড- পেছনে ফেললেন রোহিতকে, ছবি : সংগৃহীত

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় যেন প্রতিযোগিতা চলছে বিরাট কোহলি ও রোহিত শর্মার। কোহলির নতুন রেকর্ড এবার পেছনে ফেলেছে রোহিতকে। নির্দিষ্ট একটি দলের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এই কীর্তি গড়েন কোহলি।

কোহলির নতুন রেকর্ড গড়ার দিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিজেদের মাঠে নামে চেন্নাইয়ের বিপক্ষে। আগে ব্যাট করতে নামে তারা। কোহলি খুব বড় ইনিংস খেলতে পারেননি। ১৮ বলে ২টি চার ও ১টি ছয়ে ২৮ রান করেন তিনি। তবে ফিল সল্টের সাথে তার উদ্বোধনী জুটিতেই হয়েছে ৩৭ রান।

কোহলি এই ছোটো ইনিংস খেলেই বড় একটি রেকর্ড গড়ে ফেলেন। বেঙ্গালুরুর হয়ে এদিন ২৭০তম ম্যাচ খেলতে নামেন তিনি। আর ২৬২ ইনিংসে ব্যাট করে তার রান এখন ৮৭৮৬। এর মধ্যে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কোহলি খেলেছেন ৩৬ ম্যাচ।

কোহলির নতুন রেকর্ড

শুধুমাত্র চেন্নাইয়ের বিপক্ষে ১১৭৪ রান করে ফেলেছেন কোহলি। এতেই হয়েছে অনন্যেএক রেকর্ড। নির্দিষ্ট একটি দলের বিপক্ষে আইপিএলে এটাই কোনো ব্যাটারের সর্বাধিক রান। এর আগে রেকর্ডটি ছিল রোহিত শর্মার।

কোহলির সমান ৩৬ ম্যাচ রোহিত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। তিনি দলটির বিপক্ষে করেছেন ১১৬১ রান। ফলে কোহলির চেয়ে ১৩ রান পিছিয়ে পড়েছেন এখন রোহিত। অবশ্য চলতি আসরে কলকাতার বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের আর কোনো ম্যাচ নেই। আরেকটি ম্যাচ আছে। তাই রোহিতের এই মৌসুমে আর কোহলিকে ছোঁয়ার সুযোগ নেই।

এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত কলকাতার বিপক্ষে ৭৮ রান করেন। তবে আইপিএলে ৩টি মৌসুম মুম্বাইয়ের হয়ে খেলেননি তিনি। সর্বোচ্চ ছয় ম্যাচ খেলা হয়নি তাই কলকাতার বিপক্ষে। নয়তো রোহিত হয়তো আরও এগিয়ে থাকতেন।

মাত্র ২৮ রান করেই নতুন রেকর্ড কোহলির, ছবি : সংগৃহীত

এখন কোহলির আরও এগিয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ, চলতি আসরে আর ম্যাচ নেই চেন্নাইয়ের বিপক্ষে তার দল বেঙ্গালুরুর। এই ম্যাচে ২৮ রান করেছেন কোহলি। তবে রোহিতের সুযোগ আছে রেকর্ডটা পুনরুদ্ধার করার। কারণ, আগামী ২০ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আরেকবার মুখোমুখি হবে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

ইডেন গার্ডেন্সের অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচে মাত্র ১৪ রান করলেই আবার কোহলির হাতছাড়া হবে রেকর্ডটি। আবার সেরা হয়ে যাবেন রোহিত। দুই অভিজ্ঞ সতীর্থের মধ্যে এই রেকর্ড ভাঙা ও গড়ার লড়াইটি বেশ উপভোগ্যই বলা যায়।

Exit mobile version