কোহলি নৈপুণ্যে বেঙ্গালুরুর জয়- আইপিএল শুরু রান বন্যায়

কোহলি নৈপুণ্যে বেঙ্গালুরুর জয়- আইপিএল শুরু রান বন্যায়

কোহলি নৈপুণ্যে বেঙ্গালুরুর জয়, ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর দুই দিন পর আজ আইপিএল শুরু হয়েছে। বিরাট কোহলি নৈপুণ্যে বেঙ্গালুরুর জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিল) শুরু হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও হায়দরাবাদের মধ্যে রান বন্যার মধ্য দিয়ে।

আজ বেঙ্গালুরুতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে কোহলি নৈপুণ্যে বেঙ্গালুরুর জয় আসে। হায়দরবাবাদ ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান তোলে ইশান কিষাণের ঝড়ো ৮০ রানের ইনিংসে। জবাবে কোহলি হার না মানা ৬৯ ও দেবদূত পাডিক্কাল ৬১ রানের ইনিংস খেললে ১৫.৪ ওভারে মাত্র চার উইকেটে ২০৩ রান করে জয় পায় বেঙ্গালুরু।

টস জিতে হায়দরবাদকে আগে ব্যাটিংয়ে পাঠায় বেঙ্গালুরু। পাওয়ার প্লে ভালো যায়নি তাদের। ছয় ওভারে ৪৯ রান করতে পারলেও হায়দরাবাদ হারিয়ে ফেলে তিনটি উইকেট। তবে চতুর্থ উইকেটে কিষাণ ও হেনরিখ ক্লাসেন ৯৭ রানের দুর্দান্ত জুটি গড়লে বড় ইনিংস গড়ার ভিত পায় হায়দরাবাদ।

ইশান কিষাণ খেলেন ৮০ রানের ঝড়ো ইনিংস, ছবি : সংগৃহীত

শেষদিকে অনিকেত ভার্মা মাত্র ১৮ বলে ৩টি চার ও ৪টি ছয়ে ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেললে হায়দরাবাদ দুশো পেরিয়ে যায়। কিষাণ ৩৮ বলে ৮টি চার, ৫টি ছয়ে ৮০ ও ক্লাসেন ২২ বলে ২টি চার, ১টি ছয়ে ৩১ রান করেন। পাঁচজন ব্যাটার দুই অঙ্কের নিচে আউট না হলে হয়তো হায়দরাবাদের ইনিংস আরও বড় হতে পারতো।

কোহলি নৈপুণ্যে বেঙ্গালুরুর জয়

বেঙ্গালুরুর পক্ষে ৩টি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও রোমারিও শেফার্ড। ডাফি চার ওভারে মাত্র ২২ রান খরচা করেন। জবাব দিতে নেমে দলীয় ৯ রানে ফিল সল্টকে (৮) হারিয়ে ফেলে বেঙ্গালুরু। দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়েন কোহলি ও দেবদূত। দু’জনই করেন হাফ সেঞ্চুরি।

জ্যাকব ডাফি মিতব্যয়ি বোলিংয়ে ৩টি উইকেট নেন, ছবি : সংগৃহীত

দেবদূত ২৬ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬১ রানে আউট হলেও কোহলি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ২৬ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় বেঙ্গালুরু। কোহলি ৩৮ বলে ৫টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৬৯ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া রজত পাতিদার ১২ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩১ রানের একটি কার্যকর ইনিংস খেলেন।

হায়দরাবাদের পক্ষে বাঁহাতি পেসার ডেভিড পাইন দুটি উইকেট নেন। তিনি ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে ট্রাভিস হেডের বদলে নামেন।

সংক্ষিপ্ত স্কোর

সানরাইজার্স হায়দরাবাদ- ২০১/৯; ২০ ওভার (কিষাণ ৮০, অনিকেত ৪৩, ক্লাসেন ৩১; ডাফি ৩/২২, শেফার্ড ৩/৫৪)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ২০৩/৪; ১৫.৪ ওভার (কোহলি ৬৯*, দেবদূত ৬১, রজত ৩১; পাইন ২/৩৫, উনারকাট ১/২৯)।

ফল : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : জ্যাকব ডাফি।

Exit mobile version