৪৪৪ রানের ম্যাচে কলকাতা হারল মুম্বাইয়ের কাছে

৪৪৪ রানের ম্যাচে কলকাতা হারল মুম্বাইয়ের কাছে

৪৪৪ রানের ম্যাচে কলকাতা হারল মুম্বাইয়ের কাছে, ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম থেকেই রানের ফোয়ারা ছুটছে। আজ ৪৪৪ রানের ম্যাচে কলকাতা ৬ উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে চার উইকেটে ২২০ রান করার পর মুম্বাই ১৯.১ ওভারে ছয় উইকেটে ২২৪ রান করে জিতে যায়।

৪৪৪ রানের ম্যাচে কলকাতা ও মুম্বাই গড়েছে রেকর্ড। এটাই দুই দলের মধ্যে সর্বাধিক রানের ম্যাচ। এতো রান হলেও কোনো সেঞ্চুরি দেখা যায়নি, উভয় ইনিংসে হয়েছে দুটি করে অর্ধশতক। সবমিলিয়ে হয়েছে ২৪টি ছক্কা। কলকাতা বাংলাদেশি কাটার ও স্লোয়ার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়েও বাদ দিয়েছে, তিনি থাকলে হয়তো এই হাই-স্কোরিং ম্যাচে ম্যাজিকাল কিছু করে দেখাতে পারতেন দলটির জন্য।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামে কলকাতা। ৬৯ রানের ওপেনিং জুটি গড়ে ফিন অ্যালেন ১৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৩৭ রানে সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে আরও ৪০ রানের জুটি গড়ে বিদায় নেন ক্যামেরন গ্রিন (১০ বলে ১৮)। উভয় জুটিতে অবদান রাখেন অভিজ্ঞ আজিঙ্কা রাহানে ওপেনিংয়ে নেমে।

রাহানে তৃতীয় উইকেটে অংকৃশ রঘুবংশীর সঙ্গে আরও ৩৬ রান যোগ কের সাজঘরে ফিরেছেন। তিনি ৪০ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৬৭ রান করেন। আর রঘুবংশী ২৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫১ এবং রিংকু সিং ২১ বলে ৪টি চারে অপরাজিত ৩৩ রান করেন।

রান বন্যার ম্যাচে শার্দুল ঠাকুর দুর্দান্ত বোলিং করেন, ছবি : সংগৃহীত

৪৪৪ রানের ম্যাচে কলকাতাকে হারাল মুম্বাই

কলকাতা ২০ ওভারে চার উইকেটে করে ২২০ রান। শার্দুল ঠাকুর চার ওভারে ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। অপর উইকেটটি নেয়ছেন হার্দিক পান্ডিয়া।

জবাব দিতে নেমে মুম্বাই উড়ন্ত সূচনা পায় রায়ান রিকেলটন ও রোহিত শর্মার ঝড়ে। দু’জনেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ১৪৮ রানের ওপেনিং জুটি গড়েন মাত্র ১১.৫ ওভারে। এতেই জয়ের ভিত গড়ে ওঠে মুম্বাইয়ের।

রোহিত ৩৮ বলে ৬টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৭৮ রানে আউট হলে জুটি ভাঙে। মাঝে সূর্যকুমার যাদব (৮ বলে ১৬) আউট হওয়ার পর ১৬তম ওভারে রিকেলটন রানআউট হন। এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার ৪৩ বলে ৪টি চার ও ৮টি ছক্কায় ৮১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন।

রিকেলটন-রোহিত ১৪৮ রানের ওপেনিং জুটি গড়েন, ছবি : সংগৃহীত

মুম্বাইয়ের হয়ে বাকি কাজটা তিলক ভার্মা ১৪ বলে ৪টি চারে ২০ এবং হার্দিক ১১ বলে ৩টি চারে অপরাজিত ১৮ রান করেই সেরেছেন। পাঁচ বল হাতে রেখেই ৪ উইকেটে ২২৪ রান তুলে জয় তুলে নেয় মুম্বাই। একটি করে উইকেট নেন বৈভব অরোরা, কার্তিক ত্যাগি ও সুনিল নারাইন।

সংক্ষিপ্ত স্কোর

কলকাতা- ২২০/৪; ২০ ওভার (রাহানে ৬৭, রঘুবংশী ৫১, অ্যালেন ৩৭, রিংকু ৩৩*, শার্দুল ৩/৩৯, হার্দিক ১/৩৯)।

মুম্বাই- ২২৪/৪; ১৯.১ ওভার (রিকেলটন ৮১, রোহিত ৭৮, তিলক ২০, হার্দিক ১৮*; নারাইন ১/৩০, কার্তিক ১/৪৩, অরোরা ১/৫২)।

ফল : কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : শার্দুল ঠাকুর।

Exit mobile version