কোটি টাকার অদম্য টি-টোয়েন্টির ফাইনাল আজ । আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় এই সময়ে বিকল্প আরেকটি অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গত বৃহস্পতিবার থেকে তিন দল নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতা শুরু হয়েছে বিসিবি।
চমক দিয়ে এবারের টুর্নামেন্টে সবচেয়ে কমবয়সী ও সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছিল ইমার্জিং স্কোয়াডের দল দুরন্ত একাদশ। এ ছাড়া ছিল জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ধূমকেতু এবং ‘এ’দলের ক্রিকেটারদের নিয়ে দুর্বার দল।
জমজমাট লড়াই শেষে ইতোমধ্যে তিন দলের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আজ সন্ধ্যায় মাঠে গড়াবে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে লিটন দাসের ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ।
হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। তবে আড়াই কোটি টাকা প্রাইজমানির টুর্নামেন্ট অবশ্য দর্শকদের মাঝে তেমনটা সেভাবে সাড়া ফেলতে পারেনি। একটি ম্যাচে ছিল কেবল উত্তেজনা।
সেভাবে ছিল না খুব বেশি দর্শক। ফাইনালে দর্শকদের অনিহা দেখা যাচ্ছে। খেলা শুরুর দুই ঘণ্টা আগে মিরপুর প্রায় ফাঁকা। নাজমুলের দুর্বার একাদশ টুর্নামেন্টে দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে লিটনের ধূমকেতু একটি জয় নিয়ে ফাইনালে উঠেছে। তরুণদের নিয়ে গড়া দুর্দান্ত একাদশ কোনো জয় পায়নি।
বিশ্বকাপের সময় বিকল্প টুর্নামেন্ট
বিশ্বকাপে না থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মূলত খেলোয়াড়দের মনোবল ধরে রাখতে এবং কিছুটা আর্থিক সুবিধা নিশ্চিত করতে বিশ্বকাপের সময় এই টুর্নামেন্ট আয়োজন করেছে। বিসিবি তিনটি গ্রুপে ভাগ করে দেয় ক্রিকেটারদের। বিশ্বকাপের দল নিয়ে গঠিত হয় ধূমকেতু একাদশ। তবে টুর্নামেন্টে তরুণদের কেউ তেমন ভালো করতে পারেননি। এছাড়া দর্শকদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে। যারা টিকিট কেটে মাঠে খেলা দেখবেন তাদের মধ্য থেকে একজন পাবেন এই পুরস্কার।
ধূমকেতু একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















