ক্রীড়া ফেডারেশন গুলোর আর্থিক নিরাপত্তায় ব্যাংকের সহযোগিতা চাইলেন – ক্রীড়া প্রতিমন্ত্রী । বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ফেডারেশন গুলোর আর্থিক সংকট নিরসনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মূলত অর্থের অভাবে দেশের কোনো খেলা যেন প্রতিকূলতার মুখোমুখি না হয়, সেই লক্ষ্যেই ফেডারেশন গুলোর জন্য স্থায়ী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করেন প্রতিমন্ত্রী। সভায় দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন,
দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। যেসব ফেডারেশন মাঠের পারফরম্যান্সে ভালো করছে এবং দেশের জন্য গৌরব বয়ে আনছে, তাদের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া তিনি আশা প্রকাশ করেন যে, ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা খাতের সহযোগিতা পেলে দেশের ক্রীড়া ফেডারেশন গুলো আরও পেশাদারত্বের সাথে কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বাংলাদেশের ক্রীড়াকে এগিয়ে নিতে যৌথ উদ্যোগ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম। সভায় উপস্থিত ব্যাংক প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ক্রীড়া উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এছাড়া একই অনুষ্ঠানে দেশের ক্রীড়া উন্নয়ন নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন,
‘দেশের ক্রীড়া উন্নয়নের জন্য আপাতত সারা দেশের ৪৯৫ উপজেলায় একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
তিনি আরও বলেন,‘সারা দেশে প্রায় ১ লাখের ওপর স্কুল আছে। আপাতত হয়তো এতো স্কুলে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভাব নয়। তবে আস্তে আস্তে আমাদের সেই পরিকল্পাও হাতে আছে। আমরা চাই দেশের ক্রীড়া উন্নয়ত করতে।
এছাড়া তিনি বলেন,
‘ খেলা ছেড়ে দেওয়ার পর যাতে সাবেক খেলোয়াড়দের একটি ভালো কর্মসংস্থান হয় সেই পরিকল্পা আমাদের হাতে আছে।
