নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিল লাহোর

নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিল লাহোর

নয়া সুযোগের অপেক্ষায় রিশাদ হোসেন।

গত মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। এবার নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিল লাহোর । দারুণ পারফর্ম করার পরও রিশাদকে ধরে রাখেনি তারা।

গত মৌসুমেই প্রথমবার পিএসএল খেলেন রিশাদ হোসেন। ৭ ম্যাচে ১৩ উইকেট নেন তিনি বল হাতে। এরপরও লাহোর ধরে রাখেনি রিশাদকে। নিয়ম অনুসারে বিভিন্ন ক্যাটাগোরি মিলিয়ে ৪ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে যেকোনো দল।

সেই নিয়মে নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিল লাহোর অন্য চার ক্রিকেটারকে ধরে রেখেছে। সেই চার ক্রিকেটার হচ্ছেন- শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ নাইম। গত মৌসুমে দলগুলো ৮ জন করে ধরে রাখতে পারতো। কিন্তু এবার পিএসএলে দুটি দল বেড়েছে। সে কারণেই সংখ্যাটা কমানো হয়েছে।

এবার বিগব্যাশে দুর্দান্ত পারফর্ম করেন রিশাদ, ছবি : সংগৃহীত

বর্তমানে বিশ্বব্যাপি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ কদর রয়েছে ২৩ বছর বয়সি উদীয়মান লেগস্পিনার রিশাদের। সে কারণে এবার অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেন্স তাকে নিয়মিত খেলিয়েছে। বল হাতে ম্যাজিকও দেখিয়েছেন সেই আসরে রিশাদ। ১২ ম্যাচে ১৫ ‍উইকেট নেয় যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বিগব্যাশে।

Exit mobile version