ব্রেন্টফোর্ডকে হারিয়ে সেমিতে ম্যানচেস্টার
চার বছর পর সেমিতে ম্যানচেস্টার সিটি , ব্রেন্টফোর্ডকে হারিয়ে কারাবাও কাপ জয়ের সম্ভাবনা আরও জোরালো করেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলে জয় পেয়েছে। রায়ান চেকরি ও সাভিনহো উভয়ার্ধে একটি করে গোল করে দলকে সেমিফাইনালে পৌঁছে দেন।
ম্যানসিটিকে নিয়ে তিনটি দল কারাবাও কাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছে। নতুন বছরে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। অন্য এক সেমিফাইনালে মাঠে নামবে চেলসি। তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। তাদের প্রতিপক্ষ হতে অপেক্ষায় রয়েছে আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস।
ম্যানসিটির জন্য এটা দারুণ এক জয়। ২০২১ সালের পর ম্যানসিটি এই প্রথম কারাবাও কাপের শেষ চারে পৌঁছালো।
ব্রেন্টফোর্ড অবশ্য দারুণভাবে শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সাফল্যের ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারেনি। ঘড়ির কাটা আধাঘন্টা পার হতেই চেকরির গোলে এগিয়ে যায় ম্যানসিটি। বল ক্লিয়ার করতে গিয়ে ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার যে হেড নিয়েছিলেন তা বক্সের বাইরে পেয়ে যায় চেকরি। বুক দিয়ে বল নামিয়ে জোরালো শটে দলকে এগিয়ে নেন তিনি।
বিরতির পর সাভিনহো গোল করে দলের জয় নিশ্চিত করেন।
