ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় শেষে গেছে। শিরোপার স্বপ্ন ছেড়ে তারা এখন শীর্ষ চারে টিকে থাকার লড়াই করছে। মঙ্গলবার রাতে অ্যাওয়েতে সেই স্বপ্ন পূরণের পথে অনেকটা এগিয়ে গেছে। এভারটনকে ১-০ গোলে হারিয়েছে। বেঞ্জামিন সেসকো করেন এই মূল্যবান গোলটি।
এ জয়ের ফলে ২৭ ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৮। পয়েন্ট টেবিলে দলের অবস্থান চারে। তাদের ওপরে রয়েছে আর্সেনাল, ম্যানচেস্টর সিটি ও অ্যাস্টন ভিলা। আর্সেনালের পয়েন্ট ৬১। ম্যানচেস্টার সিটি ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫১।
ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের মালিক বেঞ্জামিন সেসকো। তবে তার মাঠে নামাটা মোটেও সহজ কাজ ছিল না। নুতন কোচের সঙ্গে তার রসায়নটা ঠিক জমছিল না। ফলে একের পর এক ম্যাচে তাকে সাইড বেঞ্চে বসে কাটাতে হচ্ছিল। শেষ পর্যন্ত ষষ্ঠ ম্যাচে এসেও তার ভাগ্য খোলেনি। ষষ্ঠ ম্যাচে এসেও প্রথম একাদেশ সুযোগ পাননি তিনি। কিন্তু তিনি কোচ মাইকেল ক্যারিককে বুঝিয়ে দিয়ে চলেছেন কেন তাকে প্রথম একাদশে রাখা উচিত। একাদশের বাইরে রাখাটা কেন ভুল হচ্ছে। ৭১ মিনিটে গোল করেন সেসকো। ৬০ মিনিটের সময় তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। খুব বেশি সময় অপেক্ষা করেননি তিনি। মাত্র ১১ মিনিটের মধ্যে স্কোরশিটে নাম লেখান সেসকো। এ নিয়ে সেসকো শেষ পর্যন্ত দুই ম্যাচে শেষ মুহুর্তে গোল করে দলকে রক্ষা করেছেন। তার শেষ মুহুর্তের করা গোলের সুবাদে একটাতে জয় পায় ম্যানইউ, অন্যটিতে ড্র করে।

এ নিয়ে সেসকো গত সাত ম্যাচের ছয়টিতে গোল করলেন। এর মাঝ দিয়ে তিনি ক্যারিককে সঠিক বার্তাই পৌঁছে দিয়ে চলেছেন। তাকে উপেক্ষা করা যে ঠিক হচ্ছে তাও বুঝিয়ে দিচ্ছেন।
সেসকোর গোলটি ছিল ব্রায়ান মিউমো ও মাইকেল কিনের তৈরি করা সুযোগের সফল এক ফসল। দুইজন বল দেওয়া নেওয়া করে ঢুকে পড়েছিলেন এভারটনের সীমানায়। তারপর সুযোগ বুঝেই বল ঠেলে দেন সেসকোর কাছে। সেসকো সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি। এই গোল এভারটনের লড়াইয়ের শক্তি নষ্ট করে দেয়। অথচ এর আগ পর্যন্ত তারা সমানতালে লড়ে যাচ্ছিল।
এ জয়ের মাঝ দিয়ে গত ছয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড পাঁচ ম্যাচে জয় পেয়েছে। অথচ দলটি মৌসুমের শুরুতে তিন ম্যাচের প্রথম দুটিতেই পয়েন্ট হারিয়েছিল। মৌসুম শুরু হয়েছিল হার দিয়ে। শুধু তাই নয়, এই এভারটনের কাছে নিজেদের মাঠের খেলায় হেরেছিল। আর এবার অ্যাওয়েতে তারা এভারটনকে হারিয়ে প্রতিশোধ নিল। সেই সঙ্গে নিজেদের নিয়ে এসেছে চতুর্থ স্থানে। শুধু তাই নয়, তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলাকে হুমকিও দিচ্ছে দলটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















