নিউক্যাসল ইউনাইটেডকে সহজে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় ম্যানসিটি ৩-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। প্রথম লেগের খেলায় ২-০ গোলে জয় পাওয়ায় ম্যানসিটির মোট জয়ের ব্যবধান ৫-১ গোল।
এবারের ম্যাচে জয়ী দলের হয়ে ওমর মারমোশ জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেন টিজানি। নিউক্যাসলের হয়ে ব্যবধান কমান অ্যান্থনি ইলাঙ্গা।
ম্যানসিটি প্রথমার্ধেই তিন গোল পেয়ে যায়। মারমোশ সপ্তম ও উনত্রিশতম মিনিটে গোল করেন। আর্লিং হালান্ডের পরিবর্তে একাদেশ তাকে সুযোগ দিয়েছিলেন কোচ। আস্থার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন তিনি। হালান্ড ৭১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসেন। তবে তেমন কোনো অবদান রাখতে পারেননি। হালান্ড মাঠে নামার আগেই ম্যানসিটি প্রয়োজনীয় গোল পেয়ে যায়।
শিরোপা লড়াইয়ে ম্যানসিটির প্রতিপক্ষ আর্সেনাল। আগের দিন তারা চেলসিকে বিদায় করে ফাইনালে খেলা নিশ্চিত করে। ম্যানসিটির কাছে হারের ফলে নিউক্যাসল ইউনাইটেডের শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে গেল। গত মৌসুমে লিভারপুলকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল দলটি। সেমিফাইনালে তাদের শিকারে পরিণত হয়েছিল আর্সেনাল।
কারাবাও কাপ জয়ের তালিকায় ম্যানসিটির অবস্থান দুইয়ে। আটবার শিরোপা জয় করেছে তারা। ১০ শিরোপা নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের কাছে আসার সুযোগ এবার তাদের। আর্সেনালের শিরোপা সংখ্যা মাত্র দুই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















