সালফোর্ডকে হারিয়ে পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার সিটি

এফএ কাপ

এফএ কাপের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। পৌঁছেছে পঞ্চম রাউন্ডে। শনিবার নিজেদের মাঠের খেলায় তারা হারিয়েছে চতুর্থ বিভাগের দল সালফোর্ডকে। খেলার প্রায় শুরুতে এবং প্রায় শেষ গোল দুটো পেয়েছে ম্যানসিটি।

গত মৌসুমেও সালফোর্ডের মুখোমুখি হয়েছিল পেপ গার্দিওলার দল। সে ম্যাচে সালফোর্ড উড়িয়ে দিয়েছিল ম্যানসিটি। প্রতিপক্ষকে নিয়ে ছেলাখেলায় মেতেছিল। দুই হালি গোল হজম করতে বাধ্য করেছিল তারা প্রতিপক্ষকে। কিন্তু এবারের ঘটনা ছিল ভিন্ন। এবারও হেরেছে সালফোর্ড, তবে প্রতিপক্ষকে যথেষ্ঠ ঘোল খাইয়েছে।

মূলত প্রতিপক্ষের শক্তির কথাটা জানা থাকায় এ ম্যাচে ম্যানসিটি অপেক্ষাকৃত কম শক্তির দল মাঠে নামিয়েছিল। একটা বা দুটো নয়, নিয়মিত একাদশে ৯ পরিবর্তন এনেছিল তারা। ম্যানসিটির পাওয়া দুই গোলের একটি ছিল আত্মঘাতি। ম্যাচের শুরুতেই পাওয়া আত্মঘাতি গোল নিয়ে তাদের ম্যারাথন সময় পাড়ি দিতে হয়। প্রতিপক্ষ দুর্বল থাকায় আর্লিং হালান্ড ও অধিনায়ক বেনার্ডো সিলভাকে সাইড বেঞ্চেও রাখেননি গার্দিওলা। ফলে আগামী সপ্তায় অনুষ্ঠিতব্য প্রিমিয়ার লিগের ম্যাচের জন্য এক তরতাজা দল হাতে পাবেন গার্দিওলা।

শুরুর গোলে পিছিয়ে পড়ার পর সালফোর্ড সিটি ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড সাবেক দুই তারকা গ্যারি নেভিল ও ডেভিড বেকহ্যামের মালিকানধীন দলটি মাঝে মাঝে গোলের সুযোগও তৈরি করেছে কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ম্যানসিটিও গোলের ব্যবধান বাড়াতে পারেনি। অবশেষে ৮১ মিনিটে বদলি খেলোয়াড় মার্ক গুহে গোল করে একদিকে ম্যানসিটিকে স্বস্তি এনে দেন, অন্যদিকে সালফোর্ডের লড়াইয়ের প্রতিজ্ঞা শেষ পেরেকটা ঠুকে দেন।

চতুর্থ রাউন্ডের খেলা আরও জয় পেয়েছে ওয়েস্টহাম ইউনাইটেড, ম্যান্সফিল্ড টাউন, সাউদাম্পটন, নরউইচ সিটি, নিউক্যাসল ইউনাইটেড ও লিভারপুল। ওয়েস্টহাম ইউনাইটেড ১-০ গোলে তৃতীয় বিভাগের দল বার্টন অ্যালবিওনকে, তৃতীয় বিভাগের দল ম্যান্সফিল্ড টাউন প্রথম বিভাগের বার্নলিকে, নরউইচ সিটি ৩-১ গোলে ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে, সাউদাম্পটন অতিরিক্ত সময়ের খেলায় ২-১ গোলে লেচেস্টার সিটিকে, নিউক্যাসল ইউনাইটেড ৩-১ গোলে অ্যাস্টন ভিলাকে ও লিভারপুল ৩-০ গোলে ব্রাইটন ও হোভ অ্যালবিয়নকে হারায়।

Exit mobile version