২০২১ সালে রানার্স আপ। দুই বছর ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন। দুই বছর আগে শিরোপা জয়ী দলটি এবার নাজুক অবস্থায়। টুর্নামেন্টে থেকে ছিটকে যাবার শঙ্কায় দলটি। কোয়ার্টার ফাইনালে যেতে অবিশ্বাস্য কাণ্ড ঘটাতে হবে। অলৌকিক সহায়তা ছাড়া তাদের পক্ষে টুর্নামেন্টে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দলটির কোচ পেপ গার্দিওলা অলৌকিক সহায়তার প্রত্যাশায় রয়েছেন।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। ফিরতি লেগের ম্যাচ এটি। অ্যাওয়েতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছিল ইংলিশ ক্লাবটি। ০-৩ গোলে হেরেছিল। ফলে রিয়াল মাদ্রিদকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে হলে ম্যানচেস্টার সিটিতে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোলের ব্যবধানে ম্যানচেস্টার সিটির জয় পাওয়া অসম্ভব এক কল্পনা ছাড়া আর কিছু নয়। ফলে অলৌকিক কিছু ঘটা ছাড়া উপায় নেই পেপ গার্দিওলার দলের সামনে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল। গত বিশ বছরে এমন ঘটনা ঘটেছে মাত্র তিনবার। প্রথম লেগে তিন গোলে পিছিয়ে থাকার পর মাত্র তিনটি দল পরবর্তী লেগে খেলার কৃতিত্ব দেখিয়েছে।

পেপা গার্দিওলার বিশ্বাস তার দল এমন কৃতিত্ব দেখাতে পারবে। তিনি এক সাক্ষাতকারে বলেন, এমন ঘটনা ঘটার জন্য অনেক কিছুই ঘটতে হবে। আমাদের অনেক বেশি ঝুঁকি নিতে হবে। এমনকি প্রথমার্ধে যদি ফলাফল আমাদের পক্ষে না আসে তারপরও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। কেননা কখন কি ঘটতে পারে তা আপনি জানেন না। যাহোক প্রথম লেগে আমরা ৩-০ গোলে হারতে হবে এমনটা আমরা কল্পনাও করিনি। কিন্তু তাই ঘটেছে।
গার্দিওলার ক্যারিয়ারে এমন ঘটনা যে নেই তা নয়। ২০২২ সালে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে তেমনই এক ঘটনা ঘটেছিল। শিরোপা জয়ের জন্য অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের দরকার ছিল। কিন্তু খেলার বয়স যত বাড়ছিল জয় নামক শব্দটি ম্যানসিটি থেকে ততই দূরে সরে যাচ্ছিল। ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা। কিন্তু পাঁচ মিনিটের এক ঝড়ে ম্যাচের ফলাফল নিজেদের দিকে টেনে ম্যানসিটি। তিন গোল করে জয় নিশ্চিত করে, সেই সঙ্গে শিরোপাও।
গার্দিওলা বলেন, আজ (সোমবার) আমরা অনুশীলন করিনি। খেলোয়াড়রা তাদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















