অ্যান্তোনিও সেমেনিও’র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে টিকে থাকলো ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে সেমেনিও’র করা একমাত্র গোলে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। হারিয়েছে লিডস ইউনাইটেডকে। প্রথমার্ধের ইনিজুরি সময়ে একমাত্র গোলটি পায় ম্যানসিটি।
এ জয়ের ফলে আর্সেনালের সঙ্গে ম্যানসিটির ব্যবধান সেই দুই পয়েন্টে থাকলো। ২৮ ম্যাচ শেষে ম্যানসিটির সংগহ ৫৯ পয়েন্ট। সমান ম্যাচ থেকে দুই পয়েন্ট বেশি নিয়ে আর্সেনাল শীর্ষে রয়েছে।
বছরের শুরুতেই পথ হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। জানুয়ারি লিগের পাঁচটি ম্যাচে মাঠে নামে। মাত্র এক ম্যাচে জয় ছিল তাদের। বাকি চার ম্যাচের তিনটিতে ড্র। পয়েন্ট হারানোর এই ধারাবাহিকতা ধার ফেব্রুয়ারির শুরু পর্যন্ত ধরে রেখেছিল। করেছিল ড্র। ফলে বছরের শুরুতে ছয় ম্যাচের পাঁচটিতেই পয়েন্ট হারিয়েছিল শিরোপা প্রত্যাশী দলটি। সেই অবস্থা থেকে ভালোভাবেই এখন বের হয়েছে ম্যানসিটি। টানা চতুর্থ জয়ের দেখা পেয়েছে। এ জয়ের ফলে আর্সেনালের ওপর আবার তপ্ত নিঃশ্বাস ফেলতে শুরু করেছে দলটি।
গত জানুয়ারিত সেমেনিও ম্যানসিটিতে যোগ দেন। তখন থেকেই দূর্দান্ত পারফরম করে চলেছেন বোর্নমাউথের সাবেক এই খেলোয়াড়। প্রিমিয়ার লিগে সাত ম্যাচে এটা তার চতুর্থ গোল। সব মিলিয়ে ম্যানসিটির হয়ে এ পর্যন্ত ১১ ম্যাচে ছয় গোল করেছেন এ ইংলিশ তারকা।
এদিকে বড় জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন লিভারপুল। ৫-২ গোলে হারিয়েছে ওয়েস্টহাম ইউনাইটেডকে। নিজেদের মাঠের এ খেলায় প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল দলটি।
লিভারপুলের অবশ্য এ মৌসুমে শিরোপা জয়ের তেমন সম্ভাবনা নেই। দলটি মৌসুমের শুরুতে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিলেও বর্তমানে পাঁচে রয়েছে। টানা তৃতীয় জয় এটি তাদের। এর আগে বছরের শুরুতে অবশ্য বড্ড নাজুক সময় পার করেছে দলটি। জানুয়ারিতে ছয় ম্যাচে মাঠে নেমে মাত্র এক ম্যাচে জয়ের দেখা পায় সাবেক চ্যাম্পিয়নরা। টানা চার ম্যাচে করে ড্র। ফেব্রুয়ারির শুরুতেও এই পয়েন্ট হারানোর ধারা ধরে রাখতে বাধ্য হয় দলটি। তারপর ব্যর্থতা থেকে বের হয়ে টানা তৃতীয় জয় পেয়েছে।
লিভারপুলের হয়ে এ ম্যাচে গোলের দেখা পেয়েছেন হুগো একিটিকে, ভার্জিল ফন ডিক, অ্যালেক্সিক ম্যাক অ্যালিস্টার ও কোডি গাকপো। অন্য গোলটি ছিল আত্মঘাতি।
এদিকে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ব্রেন্টফোর্ড ৪-৩ গোলে হারিয়েছে বার্নলিকে। ৩-২ গোলে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেড।
