নাটকীয়তা আর উত্তেজনায় ভরপুর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে জয় পেয়েছে।
এই জয়ে ম্যানচেস্টার সিটি শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কিছুটা কমিয়ে এনেছে তারা। ২৫ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৬।
নিজেদের মাঠের খেলায় জয়ের পথটা ভালোভাবেই তৈরি করেছিল লিভারপুল। পুরো পয়েন্ট নিজেদের ভান্ডারে নেওয়ার সব আয়োজন তারা শেষ করেছিল। কিন্তু শেষ ৯ মিনিটের এক ঝড়ে সব উলোট পালোট হয়ে যায়। লিভারপুলের জয় আশ্রয় নেয় ম্যানচেস্টার শিবিরে। বের্নার্ডো সিলভা ৮৪ মিনিটে সমতা ফেরানোর পর আর্লিং হালান্ড ৯৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানসিটিকে জয় এনে দেন।
ম্যাচে চরম নাটকীয়তা ছিল শেষ সময়ে। এ সময়ে একটা গোলে পেয়েছিলেন হালান্ড। কিন্তু তা বাতিল করা হয়। দারুণভাবে তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান যখন আরও বাড়িয়ে নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন তখন হালান্ডকে টেনে ধরেন লিভারপুলের ডমিনিক সোবসলাই। তার হালান্ড টেনে ধরনে সোবসলাইকে। এ ফাঁকে বল জালে আশ্রয় নেয়। ভিএআর দেখে রেফারি গোল বাতিল করেন। প্রথমে টেনে ধরার জন্য সোবসলাইকে লাল কার্ড দেখান রেফারি।
এই হারের ফলে লিভারপুলের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নে বড় ধাক্কা খেল। বর্তমান চ্যাম্পিয়নরা এখন পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে থাকা চেলসির সঙ্গে তাদের ব্যবধান ৪ পয়েন্ট।
