ম্যানইউয়ের জয়ের মিশন চলছেই

ইংলিশ প্রিমিয়ার লিগ

শিরোপার দেখা হয়তো পাবে না ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতে যে ব্যর্থতা তাদের গ্রাস করেছিল তা ছিটকে ফেলে একের পর এক ম্যাচ জয়ের কীর্তি গড়ে চলেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা টটেনহাম হস্পারকে ২-০ গোলে হারিয়েছে। ব্রায়ান এমবিউমো ও ব্রুনো ফের্নান্দেস গোল করেছেন।

একের পর এক ম্যাচে পয়েন্ট হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের অনেকটা বদ অভ্যাসে পরিণত হয়েছিল। তবে গত কয়েকটা ম্যাচে তারা চমক দেখিয়েছে। তাদের চমকে হতবাক হতে হয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনালের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই ক্লাবকে। এই দুই ক্লাব যখন হার মেনেছে তখন ফুলহাম আর টটেনহাম হস্পার পাত্তা পাওয়ার কথা নয়। শেষ পর্যন্ত তাই হয়েছে। ম্যানসিটিকে হারিয়ে জয়ের মিশন শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার পেয়েছে টানা চতুর্থ জয়।

এ জয়ের ফলে ২৫ ম্যাচ শেষে ম্যানচেষ্টার ইউনাইটেডের সংগ্রহ ৪৪ পয়েন্ট। একটা সময়ে ষোলোতম স্থানে থাকা দলটি উঠে এসেছে চতুর্থ স্থানে। সমান ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৭।

আর্সেনাল শনিবার সহজ জয়ে সান্ডারল্যান্ডকে হারিয়েছে ৩-০ গোলে। মার্টিন জুবিমেন্ডি, ভিক্টর গয়োকেরেস গোল করেন। গয়োকেরেস করেছেন জোড়া গোল।

Exit mobile version