মার্টিনেজের অস্ত্রোপচার চোট নিয়ে যে বার্তা দিলেন

চেলসির জয়ের দিনে দুঃসংবাদ হয়ে এসেছিল আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের চোট। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের সেন্টারব্যাকের সঙ্গে সংঘর্ষে চোয়ালে আঘাত পান তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষায় চোয়ালে ফাটল ধরা পড়লে অস্ত্রোপচার করাতে হয় বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে। তবে অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়ে কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন মার্টিনেজ।

এভারটনের বিপক্ষে ম্যাচে একটি ফ্রি-কিক বিপদমুক্ত করতে গিয়ে প্রতিপক্ষের সেন্টারব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে আহত হন মার্টিনেজ। এরপর প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে পরীক্ষার জন্য একটি ক্লিনিকে নেওয়া হলে সিটি স্ক্যানে ঘাড়, পিঠ ও মাথার খুলিতে গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে চোয়ালে ফাটল ধরা পড়ায় অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

আর্জেন্টাইন এই গোলরক্ষকের চোটের খবর কিছুটা স্বস্তি দিলেও মাঠে ফিরতে তাঁকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, তাঁর পুনর্বাসনে প্রায় দেড় মাস সময় লাগতে পারে। সে ক্ষেত্রে চেলসির হয়ে আসন্ন কয়েকটি ম্যাচে খেলা হবে না তাঁর। একই সঙ্গে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়েও মাঠে নামতে পারবেন না এই গোলরক্ষক। ওই সময়ে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার।

সফল অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থা জানিয়েছেন মার্টিনেজ। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, যারা বার্তা পাঠিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা ক্লিনশিট ধরে রেখে ম্যাচ জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।

মার্টিনেজের অস্ত্রোপচার সফল হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমার প্রিয় দিবু, তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। পৃথিবীর সব শক্তি তোমার সঙ্গে থাকুক। দূর থেকে তোমাকে অনেক বড় একটি আলিঙ্গন জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই, তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। ভালো-মন্দ সব সময়েই তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু। অস্ত্রোপচার সফল হওয়ায় আপাতত স্বস্তিতে মার্টিনেজ ও তাঁর সমর্থকেরা। এখন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরাই এই আর্জেন্টাইন গোলরক্ষকের প্রধান লক্ষ্য।

spot_imgspot_img
spot_img

Related Articles