মাঠেই ঘুমিয়ে পড়তে চায় মুলতানের অধিনায়ক!

মাঠেই ঘুমিয়ে পড়তে চায় মুলতানের অধিনায়ক!

দলের প্রয়োজনে মাঠেই ঘুমিয়ে পড়তে চায় মুলতানের অধিনায়ক। চলতি পিএসএলের দল মুলতান সুলতানসের টানা দুদিন খেলতে হচ্ছে। লাহোর স্টেডিয়ামে গত রোববার তারা মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের, আজ একই ভেন্যুতে প্রতিপক্ষ রিশাদ হোসেনদের রাওয়ালপিন্ডি।

দুই খেলার মাঝে বিশ্রামের দিন না থাকার বিষয়টি পছন্দ হয়নি মুলতানের অধিনায়ক অ্যাস্টন টার্নারের। তাই ব্যঙ্গ করে বলেছেন, টিম হোটেলে ফেরার পরিবর্তে কম্বল আর বালিশ নিয়ে মাঠেই ঘুমিয়ে পড়বেন। কোয়েটার বিপক্ষে ম্যাচ শেষে প্রেজেন্টেশন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

টার্নার বলেন, ‘হয়তো কোথাও গিয়ে একটা কম্বল আর বালিশ নিয়ে এখানেই ঘুমিয়ে পড়ব। সময়টা খুবই কম।’লিগপর্বে মুলতানকে আরও একবার টানা ম্যাচ খেলার এমন বিপাকে পড়তে হবে। ২১ এপ্রিল রাওয়ালপিন্ডির মুখোমুখি হয়ে পরের দিন হায়দরাবাদ কিংসম্যাচের বিপক্ষে খেল তারা।

অবশ্য আজ রাওয়ালপিন্ডি ম্যাচের পর তাদের লম্বা সময়ের বিরতি। মুলতান ১৩ এপ্রিল পরের ম্যাচটি খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে, ১৯ এপ্রিল প্রতিপক্ষ করাচি কিংস। ২৬ এপ্রিল লিগপর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।

টানা ম্যাচ খেলার বিপাক সইতে হচ্ছে পিএসএলের আরও চার ফ্র্যাঞ্চাইজিকে। তবে মুলতানের মতো দুবার করে এই ঝামেলা কারো নেই। করাচি কিংস ২২ ও ২৩, ইসলামাবাদ ২৩ ও ২৪, পেশোয়ার জালমি ৮ ও ৯ এবং হায়দরাবাদ ১১ ও ১২ এপ্রিল টানা দুদিন খেলতে নামবে।

মুলতান আসরটা এখন পর্যন্ত ভালোই কাটিয়েছে। ৪ ম্যাচ খেলে ৩টিতেই জিতেছে তারা, জায়গাও পয়েন্ট টেবিলে সবার শীর্ষে। শেষ ম্যাচে কোয়েটাকে ১৬৬ রানে আটকে দিয়ে হারিয়েছে ৬ উইকেটে।

Exit mobile version