নতুন স্টেডিয়াম। তবে মানিয়ে নিতে কোনো সমস্যা হয়নি লিওনেল মেসির। গোল করেই নতুন স্টেডিয়ামে খেলার মূহুর্তকে উদযাপন করলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। রবিবার মেজর সকার লিগে স্কোরশিটে নাম লিখিয়েছেন লুই সুয়ারেজও। তারপরও শেষ হাসি হাসতে পারেনি ইন্টার মায়ামি। পয়েন্ট ভাগভাগি করতে হয়েছে অস্টিন এফসির সঙ্গে। মেসি ও সুয়ারেজের গোলে মায়ামির নাটকীয় ড্র ( ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি)।
আন্তর্জাতিক ম্যাচের জন্য বন্ধ থাকার পর মেজর সকার লিগে এদিন প্রথম মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নেমেই মাত্র দশ মিনিটের মধ্যে গোল করেন। তবে ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে প্রথম গোলের কীর্তি গড়তে পারেননি মেসি। তার আগে স্কোরশিটে নাম লিখিয়ে নেন অস্টিনের ডিফেন্ডার গুইলহার্মে বিরো। মাত্র ষষ্ঠ মিনিটে তিনি গোল করে অ্যাওয়ে ম্যাচে দলকে এগিয়ে নেন। মাত্র চার মিনিটের মধ্যে মেসি গোল করে সমতা ফিরিয়ে আনেন।
মেসি গোল করেন হেডে। আর সুয়ারেজের গোলটা ছিল হঠাৎ করে পাওয়া সুযোগ কাজে লাগানো। কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড করেছিলেন ইন্টার মায়ামির এক খেলোয়াড়ের মাথা ছুঁয়ে বাইরে চলে যাচ্ছিল। ঠিক সে সময়ে দ্রুত গতিতে পা ছুঁয়ে বল জালে জড়িয়ে দেন।
সুয়ারেজের এ গোলের আগে অস্টিন ২-১ গোলে এগিয়ে যায়। ৫৩ মিনিটে জেডেন নেলসন গোল করে দলকে এগিয়ে নেন।

দূর্ভাগ্য মায়ামির, দূর্ভাগ্য সুয়ারেজের
গোল পেয়েও জয় পায়নি মায়ামি। গোল পাননি সুয়ারেজ। ম্যাচের শেষ মুহুর্তে একটা গোল পেয়েছিলেন সুয়ারেজ। ইনুজরি সময়ের তৃতীয় মিনিটে সুয়ারেজ বল জালে জড়িয়ে দেন। কিন্তু মেসির ফ্রি কিক থেকে সুয়ারেজ বল জালে জড়িয়ে দেওয়ার পর তা অফসাইডের কারণে বাতিল করা হয়।
শেষ পাঁচ ম্যাচে হারেনি মায়ামি
এ ড্রয়ের ফলে ইন্টার মায়ামি শেষ পাঁচ ম্যাচে অপরাজিত থাকলো। মেসির দল এখন মেজর সকার লিগের ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ১০। ওভারঅল মেজর সকার লিগে মেসিদের অবস্থান নয়ে। ছয় ম্যাচে এটা তাদের দ্বিতীয় ড্র। এ পর্যন্ত মেসিরা জয় পেয়েছে তিনটি। একটাতে হার। প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির কাছে হার দিয়ে শুরু হয়েছিল তাদের বর্তমান মৌসুম।
আগামী ১১ এপ্রিল ইন্টার মায়ামি মেজর সকার লিগে তাদের পরবর্তী ম্যাচ খেলবে। প্রতিপক্ষ নিউ ইয়র্ক রেড বুলস। মায়ামি এ ম্যাচটিও নিজেদের মাঠে খেলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















