মেসি কাঁদলেন ভক্তদেরও কাঁদালেন

মেসি কাঁদলেন ভক্তদেরও কাঁদালেন

মেসির চোখে জল, ভক্তদের হৃদয়ে কাঁপন!

মেসি কাঁদলেন ভক্তদেরও কাঁদালেন , বিশ্বকাপ ফুটবল ২০২৬ দরজায় কড়া নাড়ছে। শুরু হয়েছে এপ্রিল, মাঝে একটা মাস। তারপর জুনে শুরু বিশ্বকাপ। ফুটবলের সবচেয়ে এই আকর্ষণীয় প্রতিযোগিতা শুরু হতেই শুরু হবে শেষের লড়াই। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার প্রতিযোগিতা।

বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় সব খেলোয়াড়রা বিশ্বকাপ শেষে বিদায়ের তালিকায় রয়েছেন। সবার আগে সেখানে থাকতে পারেন বর্তমান বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। তার সঙ্গে যোগ দিতে পারেন ফুটবলের অন্যতম রাজপুত্র পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিদায়ের তালিকায় অন্য যারা

বিশ্বকাপ শেষে অনেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন-এটা স্বাভাবিক। তবে এত বেশি নামী খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবলকে না বলে দেবেন যা বিশ্ব ফুটবলে বড় ধরণের শূন্যতা তৈরি করতে পারে। ব্রাজিলের অন্যতম তারকা নেইমার জুনিয়রও যোগ দিতে পারেন মেসি ও রোনালদোর সঙ্গে। একই সঙ্গে বিদায়ের তালিকায় নাম লেখাতে পারেনে ক্রোয়েশিয়ার লুকা মদরিচ, পোল্যান্ডের রবার্ট লেফানদোভস্কি, জার্মানির ম্যানুয়েল নয়্যার, ব্রাজিলের থিয়াগো সিলভা আর ফ্রান্সে অলিভিয়ের জিরুদ।

মেসির ষষ্ঠ বিশ্বকাপ

লিওনেল মেসি যে তার বিশ্বকাপ খেলছেন তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। একে একে কম তো হলো না। পাঁচটি বিশ্বকাপ এরই মধ্যে খেলে ফেলেছেন। ২০২৬ সালের বিশ্বকাপ হবে তার ষষ্ঠ আসর। লিওনেল মেসির বিদায় একপ্রকার হয়ে গেছে। আর তাই তো তার চোখে পানি দেখা গেছে জাম্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে।

সতীর্থদের সঙ্গে মেসি। ছবি: সংগৃহীত

গত ৩১ মার্চ লিওনেল মেসিরা ঘরের মাঠে জাম্বিয়ার প্রস্তুতি ম্যাচ খেলেছে। সম্ভবত এটিই জাতীয় জার্সিতে মেসির ঘরের মাঠে সবশেষ ম্যাচ। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দেশের মাটিতে আর কোনো ম্যাচ খেলার সুযোগ নাই। ফলে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মেসির চোখের পানি ধরে রাখতে পারেননি।

জাম্বিয়ার বিপক্ষে মেসি একটা গোল করেছেন এবং একটা গোলের রূপকার ছিলেন। খেলার সময় তার আবেগ ক্যামেরায় ধরা না পড়লেও ম্যাচে শেষে নিজেকে আর লুকিয়ে রাখতে পারেননি। মেসি কাঁদলেন ভক্তদেরও কাঁদালেন । সে সময়ে তারা মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য অনুরোধ করতে থাকেন। দেশকে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন করতে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেন। বাছাইসহ একের পর এক প্রস্তুতি ম্যাচ খেললেও মেসি চূাড়ন্ত পর্বে খেলার ব্যাপারে এখনো রহস্য রেখেছেন। এখনো পরিস্কার করে কিছু জানাননি।

মেসি কিছু না জানালেও দলটির কোচ লিওনেল স্ক্যালোনি খেলার ব্যাপারে নিশ্চিত। তিনি বলেন

মেসি কি করবে না করবে সেটা সেই ঠিক করবে। তবে আমি নিশ্চিত তাকে আমরা বিশ্বকাপে দেখতে পাব। আমার মতো অন্যরাও মেসিকে বিশ্বকাপে দেখতে চায়।

Exit mobile version