প্রথম ম্যাচে হার ইন্টার মায়ামির। মেজর সকার লিগের দ্বিতীয় ম্যাচেও একই পরিণতির দিকে এগুচ্ছিলো লিওনেল মেসির দলটি। কিন্তু এবার আর হার নয়, জয় নিয়ে মাঠ ছাড়লো ইন্টার মায়ামি। মেজর সকার লিগে সোমবার সকালে অনুষ্ঠিত মেসির জোড়া গোলে জয় ইন্টার মায়ামির । ইন্টার মায়ামি অরলান্ডো সিটির বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে।
ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে নাজুক অবস্থায় ছিল ইন্টার মায়ামি। ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম এবং ইন্টার মায়ামি হাতে হাত ধরেই এগুচ্ছিলো। এ মাঠে আগে কখনো জয় পায়নি মেসিরা। এবারও সেই শঙ্কা তৈরি হয়েছিল। কেননা প্রথমার্ধেই স্বাগতিক দল দুই গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে এক ঝটকায় সব ভোজবাজির মতো পরিবর্তন হয়ে গেল। একে অরলান্ডো সিটির জালে চারবার বল ফেললো ইন্টার মায়ামি। মেসি দুইবার। মাতেও সিলভেত্তি ও টেলাসকো সেগোভিয়া একটা করে গোল করেন।
দুই ম্যাচে ইন্টার মায়ামির এটা প্রথম জয়। লস অ্যাঞ্জেলস এফসি’র কাছে হার দিয়ে শুরু হয়েছিল তাদের মিশন। এ ম্যাচের জয়ের ফলে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠে এসেছে মেসিরা। শীর্ষে থাকা নিউ ইয়র্ক রেড বুলসের পয়েন্ট ৬। তারা দুই ম্যাচে মাঠে নেমে দুটোতেই জয় পেয়েছে।
মেসির প্রথম গোল
মেসি প্রথম গোল করেন ৫৭ মিনিটে। সেগোভিয়ার কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তার এ গোলেই ইন্টার মায়ামি সমতা ফেরায়। ম্যাচের শেষ পাঁচ মিনিটে মেসিরা দুই গোল পায়। এর একটা করেন সেগোভিয়া। অন্যটি মেসি। ৮৫ মিনিটে সেগোভিয়ার গোল ইন্টার মায়ামির জয়ের পথ তৈরি হয়। আর নব্বইতম মিনিটে মেসির গোলে জয় নিশ্চিত হয়।

জোড়া গোলের সুবাদে মেজর সকার লিগে ৫৫ ম্যাচে তার গোলের সংখ্যা দাঁড়ালো ৫২তে। আর ক্যারিয়ারে মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৮তে। এর মধ্যে জাতীয় দলের হয়ে তার গোলের সংখ্যা ১১৫। আর বার্সেলোনার হয়ে লক্ষ্যভেদ করেছেন ৬৭২ বার।
অরলান্ডো সিটিতে এর আগে কখনো জয় পায়নি ইন্টার মায়ামি। আগে ৯বার অরলান্ডো সফর করেছে তারা। প্রতিবারই ব্যর্থতা নিয়ে ফিরতে হয়েছে। এবারও সেই শঙ্কা ছিল। কেননা মৌসুমের প্রথম ম্যাচে হারের স্মৃতি নিয়ে এ সফরে গিয়েছিল ইন্টার মায়ামি।
আগামী শনিবার ইন্টার মায়ামি ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে। অন্যদিকে একই দিনে অরলান্ডো সিটি খেলবে নিউইয়র্ক সিটির বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















