মেজর সকার লিগে লিওনেল মেসির ইন্টার মায়ামি দারুণ এক জয় পেয়েছে। রবিবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে তারা নিউ ইয়র্ক সিটিকে ৩-২ গোলে হারিয়েছে। গঞ্জালো লুজান, লিওনেল মেসি ও মিকায়েল ইন্টার মায়ামির হয়ে গোল করেন। নিউইয়র্কের হয়ে স্কোরশিটে নাম লেখান নিকোলাস ফার্নান্দেজ ও অগাস্টিন ওজেদা।
ইন্টার মায়ামির জন্য এটা ছিল খুবই এক গুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচের জয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। ম্যাচ হারলে তারা পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে যেত। বর্তমানে ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে নিউ ইয়র্ক সিটি দ্বিতীয় স্থানে। আর ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিলে স্পোর্টিং ক্লাব।
ইয়াংকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে অন্যরকম এক দৃশ্যের অবতারণা হয়েছিল। প্রায় ৫০ হাজার দর্শক মেসি শো দেখার অপেক্ষায় ছিলেন। বিশ্বকাপ জয়ী তারকা তাদের হতাশ করেননি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত স্টেডিয়াম ভর্তি দর্শকের চোখগুলো তাকে অনুসরণ করে গেছে। একটা গোল করেছেন। আর তার দুটো শট পোস্টে লেগে ফিরেছে।

তৃতীয় মিনিটেই মায়ামির গোল
ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল স্বাগতিক নিউইয়র্ক। তবে ম্যাচের শুরুতেই তাদেরকে চমকে দিয়েছিল সফরকারী দল।দর্শকেরা নিজ নিজ আসনে ঠিকমতো বসার আগেই সফরকারী দল গোল উৎসবে মেতে ওঠে। মাত্র তৃতীয় মিনিটে গঞ্জালো লুজান স্বাগতিক দলের জাল কাঁপিয়ে দেন।এটা তার ক্যারিয়ারের প্রথম গোল।
খুব বেশি সময় ইন্টার মায়ামি এ গোলের স্বস্তি নিয়ে কাটাতে পারেনি। ১৭ মিনিটে চমৎকার এক ফ্রি কিকে খেলায় সমতা নিয়ে আসা স্বাগতিক দল। নিকোলাস ফার্নান্দেজের ফ্রি কিক ক্রসবারে আঘাত করে গোল লাইন অতিক্রম করে। বিরতির আগে কোনো দল আর গোলের দেখা পায়নি। ৫৯ মিনিটে অগাস্টিন ওজেদা গোল করে নিউ ইয়র্ককে এগিয়ে নেন। মৌসুমে এটা তার দ্বিতীয় ও ক্যারিয়ারের পঞ্চম গোল। কিন্তু তাদের গোল উৎসব শেষ হওয়ার আগেই ইন্টার মায়ামি সমতায় ফেরায়।
মেসির ৫৪তম গোল
৬১ মিনিটে ফ্রি কিক থেকে মেসি গোল করেন। মেজর সকার লিগে ৫৮ ম্যাচে এটা তার ৫৪তম গোল। আর পুরো ক্যারিয়ারে হাজারতম গোলের দিকে এগিয়ে এক ধাপ এগিয়ে গেলেন। ৯০১তম গোল এটি তার। ৭৪ মিনিটে মিকায়েল গোল করে ইন্টার মায়ামির জয় নিশ্চিত করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















