১৫ বছর পর মিলানের প্রথম ডার্বি ডাবল , দুই মিলানের লড়াইয়ে স্পষ্ট আধিপত্য ছিল ইন্টার মিলানের। সেটাই স্বাভাবিক। সেরি আ’র শিরোপা সংখ্যা সেই প্রমাণই দিচ্ছিল। গত ২৫ মৌসুমে এসি মিলান শিরোপা জয় করেছে তিনবার। এ সময়ে ইন্টার মিলানের শিরোপা জয়ের সংখ্যা সাতবার। এর মাঝে এক সময়ে তো টানা পাঁচ মৌসুম শিরোপা জয় করেছে ইন্টার। এ সময়ে মিলান ডার্বিতে এসি মিলান কালেভাদে জয় পেলেও কখনো ডার্বি ডাবল জয় করতে পারেনি। এবার সেই কীর্তি গড়েছে দলটি। উভয় লিগে ইন্টার মিলানকে হারিয়ে এসি মিলান।

রবিবার রাতে নিজেদের মাঠের খেলায় ১-০ গোলে জয় পেয়েছে এসি মিলান। লিগের প্রথম লেগের খেলায় অ্যাওয়েতেও একই ব্যবধানে জিতেছিল দলটি। এবার পারভিস এস্তুপিনান করেন একমাত্র গোলটি। এ গোলের সুবাদে গত ১৫ বছরে ইন্টার মিলানের বিপক্ষে এই প্রথম এসি মিলান ডার্বি ডাবল জয় করলো।
এসি মিলানের এ জয়ের ফলে সেরি আ’র পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসেনি। ইন্টার মিলানই শীর্ষে রয়েছে, তাদের অনুসরণ করে যাচ্ছে এসি মিলান। ২৮ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট আগের মতোই ৬৭। সমান ম্যাচে এসি মিলানের তিন পয়েন্টে বেড়ে হয়েছে ৬০। ফলে এসি মিলানের দ্বিতীয় স্থানে থাকাটা অনেকটা নিরাপদ হলেও শীর্ষে ওঠার স্বপ্নট কঠিনই থাকছে।
ইন্টার মিলানের জন্য এটা একটা দুর্ভাগ্য বলা যায়। অপ্রতিরোধ্যভাবে তারা শিরোপার দিকে এগিয়ে যাচ্ছিল। গত বছরের নভেম্বরে এই এসি মিলানের কাছে নিজেদের মাঠে হেরেছিল তারা। তারপর থেকে হারের সঙ্গে আড়ি করেছিল দলটি। এ সময়ে ১৫ ম্যাচে মাত্র একবারই পয়েন্ট হারিয়েছে দলটি। নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে দুই দুইবার এগিয়ে থেকেও ড্র করেছিল তারা। অর্থাৎ সেই নভেম্বরে হারের পর দলটি রবিবার রাতে আবার হারের তিক্ত স্বাদ হজম করেছে।
এ ম্যাচে ইন্টার মিলানের জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু লুক মদরিচের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ভিন্নভাবে বলা যায় এসি মিলান যোগ্য দল হিসেবে জয় পেয়েছে। ৩৫ মিনিটে পারভিসের গোলে এগিয়ে যাওয়া দলটি বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু পুলিসিকের তৈরি করা সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন রাফায়েল লিও। তার শট ইন্টার মিলানের গোলরক্ষককে পরাভূত করলেও জালের নাগাল পায়নি। জালের বেশ দূর থেকে বাইরে চলে যায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















