আন্তর্জাতিক নারী দিবসে নারীদের শুভকামনা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ক্রিকেটে নারী ক্রিকেটের অর্জনও আশা জাগানিয়া। বৈশ্বিক কোনো আসরে ছেলেদের ক্রিকেট এবং মেয়েদের ক্রিকেট মিলিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের একমাত্র ট্রফি এসেছে নারীদের ক্রিকেট থেকেই। নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
৮ মার্চ-আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সকল প্রান্তের সকল নারীর প্রতি সম্মান জানানো হয় বিশেষ এই দিনে। বিশ্বব্যাপী নানা ধরনের কার্যক্রম নিয়ে পালন করা হয় এই বিশেষ দিবস। বাংলাদেশের ক্রিকেটে নারী ক্রিকেটের অর্জনও আশা জাগানিয়া।
বৈশ্বিক কোনো আসরে ছেলেদের ক্রিকেট এবং মেয়েদের ক্রিকেট মিলিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের একমাত্র ট্রফি এসেছে নারীদের ক্রিকেট থেকেই। নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের বাস্তবতায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা সহজ হলেও সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া বেশ কঠিন। নারীদের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা এবং তা বাস্তবে হয়ে দেখানো অনেকক্ষেত্রে এভারেস্ট ডিঙানোর চেয়েও কঠিন। সেই কঠিন কাজটাই করে দেখিয়েছেন দেশের নারী ক্রিকেটাররা।
বহু সংগ্রাম এবং কঠোর বাস্তবতাকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন বাংলাদেশের পতাকা। নারী দিবসে তাই বাংলাদেশের নারী ক্রিকেটারদের প্রতি বিশেষ সম্মাননা জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বিসিবির প্রকাশিত এক ভিডিওতে নারী দিবস নিয়ে ওয়ানডে অধিনায়ক মিরাজ বলেছেন, ‘বাংলাদেশের নারীদের ক্রিকেট দল, কয়েক বছর ধরে তারা যে অবদান রেখেছে এটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল। আশা করি অবশ্যই বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলেছেন, যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। আমার পক্ষ থেকে নারী দিবসে সকল নারীকে শুভকামনা রইল।’
সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৭ ম্যাচে ৭ জয় নিয়ে সেরা হয়েছে বাংলাদেশ দল। সবার আগে পেয়েছে মূল পর্বের টিকিট।
