বাংলাদেশ ও পাকিস্তানের খেলা দেখতে শুক্রবার স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম। এর আগে গতকাল বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এরপর বিসিবি প্রাঙ্গনে পৌঁছানোর পর তাকে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।
আর এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা শুরুর পর দুপুর আড়াইটা নাগাদ নাতিদের নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। তবে আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের জন্য। টস হেরে ব্যাটিং করতে নামা পাকিস্তানের দুই ওপেনার ঝড়ো শুরু করেছেন।
এই ম্যাচ দেখতে আসেন মির্জা ফখরুল। এ সময় সঙ্গে ছিলেন তার দুই নাতি। স্টেডিয়ামে ঢোকার পর তাকে অভ্যর্থনা জানান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
এরপর সরকারের এই প্রভাবশালী মন্ত্রীকে প্রেসিডেন্ট বক্সে নিয়ে যান বিসিবি কর্তারা। সেখানে বসে খেলা উপভোগ করছেন বিএনপি
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











