শেহজাদের বিরুদ্ধে নোটিশ পাঠালেন মিসবাহ

এবার গুরুতর অভিযোগে পাকিস্তানের সাবেক ক্রিকোর শেহজাদকে মানহানির নোটিশ পাঠালেন আর এক সাবেক ক্রিকেটার।

এবার গুরুতর অভিযোগে পাকিস্তানের সাবেক ক্রিকোর শেহজাদকে মানহানির নোটিশ পাঠালেন আর এক সাবেক ক্রিকেটার। অর্থাত শেহজাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মানহানির নোটিশ পাঠিয়েছেন মিসবাহ-উল-হক।

পাকিস্তানের ক্রিকেট যেন নতুন নতুন বিতর্কের সমার্থক শব্দ। সাবেক বর্তমান ক্রিকেটারদের বিতর্কে জড়ানো যেন এক নিয়মিত ঘটনা। এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদকে আইনি নোটিশ পাঠিয়েছেন একই দেশের সাবেক ক্রিকেটার ও কোচ মিসবাহ উল হক।

মূলত বিতর্কের সূত্রপাত হয়েছিল আহমেদ শেহজাদের করা এক মন্তব্যকে নিয়ে। সেখানে তিনি বলেছিলেন, পিএসএলের ক্রিকেটার হাসিবুল্লাহ খানের বেতন পরিশোধে ব্যর্থ হন মিসবাহ।

এ ঘটনায় পাকিস্তানের গণমাধ্যম সামা টিভির প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি মিসবাহকে নিয়ে একটি অভিযোগ করেন শেহজাদ। দাবি করেন, পিএসএলে এক ক্রিকেটারের পারিশ্রমিক নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন মিসবাহ।

তবে মিসবাহ উল হক এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন বলে সূত্রের বরাতে জানিয়েছে সামা টিভি। এমন বক্তব্য তার ব্যক্তিগত সম্মান ও সুনামের ওপর চরম আঘাত করেছে। ফলে তিনি আইনি পথ বেছে নিয়ে শেহজাদকে আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে স্পষ্ট ব্যাখ্যা ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। মিসবাহর আইনজীবী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, তারা শেহজাদের পক্ষ থেকে জবাবের অপেক্ষায় আছেন। অন্যদিকে আহমেদ শেহজাদ তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে এই নোটিশের আনুষ্ঠানিক জবাব দিতে পারেন বলে জানা গেছে।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট নিয়ে অসন্তোষ রয়েছে অনেক ক্রিকেটারেরই। আহমেদ শেহজাদ নিজেই অভিযোগ করেছিলেন পিএসএলে খেলা বিদেশিদের নিয়ে। তবে এবার বেতন সংক্রান্ত বিষয়ে এমন অভিযোগ তোলায় বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে।

৫১ বছর বয়সী সাবেক ক্রিকেটার ও কোচ মিসবাহ উল হক পাকিস্তানের হয়ে ৭৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। এছাড়া দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ১৬২টি ম্যাচ। সেই সাথে টি-টোয়েন্টি খেলেছেন ৩৯।

অন্যদিকে আহমেদ শেহজাদে জাতীয় দলের ক্যারিয়ারে খুর একটা লম্বা ছিল না। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তানের হয়ে দেশের হয়ে মাত্র ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন ৮১টি ম্যাচ। টেস্টে ও ওয়ানডেতে পিছিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে এগিয়ে আছেন আহমেদ শেহজাদ। তিনি পাকিস্তানের হয়ে ৫৯টি টি-টোয়েন্টি।

Exit mobile version