আমি ক্রিকেট ও ক্রিকেটারদের দালাল-মিঠুন , ক্রিকেট ও ক্রিকেটারদের জন্যই দালালি করেছিন বলে মন্তব্য করেছেন মোহাম্মদ মিঠুন। সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ভার্সনের ম্যাচ চলাকালে মোহাম্মদ মিঠুনকে উদ্দেশ্য করে ‘দালাল’বলে স্লোগান দিয়েছিল দর্শকরা।
সেই ঘটনায় দর্শকদের দিকে তেড়েও দিয়েছিলেন ডানহাতি এ ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমেও হেনস্তার শিকার হয়েছেন মিঠুন। অবশেষে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি। বর্তমানে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মিঠুন।
ফলে ক্রিকেটারদের ভালো-মন্দ বিষয়গুলো দেখতে হয় তাকে। আর এতেই কিছু সমর্থকদের রোষানলে পড়েছেন তিনি। তবে তাতে দমে যাচ্ছেন না মিঠুন। ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থেই তার কাজ বলে মন্তব্য করেছেন তিনি।
দালাল কিংবা দালালি প্রসঙ্গে সম্প্রতি ‘নট আউট নোমানে’দেওয়া সাক্ষাতকারে মিঠুন বলেন,
হ্যাঁ, আমি দালাল। আমি দালালি করেছি; ক্রিকেট ও ক্রিকেটারদের জন্যই দালালি করেছি।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অস্থিরতা চলছে দীর্ঘদিন ধরে। যার কারণে মাঠে গড়াচ্ছে না ঘরোয়া লিগের অনেক খেলা। খেলা চালাতে না পারায়, ক্রিকেটারদের স্বার্থ চিন্তা করে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মিঠুন।
কোয়াব সভাপতি বলেন,
উনি (বুলবুল) যদি ক্রিকেট ভালোবাসেন, যদি মনে করেন যে উনি খেলা চালাতে পারছেন না, তাহলে ক্রিকেটের স্বার্থে হলেও সরে যাওয়া উচিত। আমি তো কোনো যৌক্তিকতা দেখি না উনার এই বোর্ডে থাকার বা বোের্ড প্রেসিডেন্ট থাকার।
যখন খেলা থাকে না তখনই সবচেয়ে খারাপ লাগে
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত রোববার (৫ এপ্রিল) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলাপচারিতায় বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সপ্তাহব্যাপী ফিটনেস ক্যাম্প শেষে ক্রিকেটাররা তখন নতুন করে দক্ষতা অনুশীলনে ফিরেছেন। ইংরেজি দৈনিক ডেইলি সানের প্রতিবেদন অনুসারে আলোচনার শুরুতেই বুলবুল খেলোয়াড়দের একটি সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন- ‘ক্রিকেটের সবচেয়ে খারাপ দিক কোনটি?’ জবাবে এক ক্রিকেটার বললেন, “যখন ক্রিকেট থাকে না, তখনই সবচেয়ে খারাপ লাগে।
মিনিট পনেরো-বিশেক স্থায়ী এই আলোচনায় বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে দেশীয় ক্রিকেট ক্যালেন্ডারের অনিয়ম এবং আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত অংশগ্রহণ নিয়ে সমালোচনার মুখে থাকা বোর্ডের জন্য এই মন্তব্য নিঃসন্দেহে ভাবনার খোরাক জোগাবে।
অক্টোবর ২০২৫ সালের নির্বাচনের পর থেকে বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে বিসিবি নানামুখী চাপে পড়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো এবং ডিপিএলের অনিশ্চিত সময়সূচি মিলিয়ে ক্রিকেটাঙ্গনে হতাশার পরিবেশ তৈরি হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















