দুই মৌসুম নিষিদ্ধ মোহনবাগান – বড় অঙ্কের জরিমানা

মোটা অঙ্কের জরিমানা

দুই মৌসুম নিষিদ্ধ মোহনবাগান - বড় অঙ্কের জরিমানা

দুই মৌসুম নিষিদ্ধ মোহনবাগান। ছবি: সংগৃহীত

দুই মৌসুম নিষিদ্ধ মোহনবাগান , গত সেপ্টেম্বরে সেপাহানের বিপক্ষে ম্যাচ খেলতে ইরানে যায়নি তারা। এরই শাস্তি হিসেবে এবার দুই মৌসুমের জন্য ভারতের জনপ্রিয় ফুটবল ক্লাব মোহনবাগানকে নিষিদ্ধ করেছে এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি)। পাশাপাশি তাদের জরিমানা হয়েছে ১ লাখ ৭২৯ ডলার।


দুইবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান
। ছবি: সংগৃহীত

ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। নিরপেক্ষ কোনো দেশে ম্যাচ আয়োজনের আবেদন করেছিল তারা। কিন্তু এএফসি সেই আবেদনে সাড়া দেয়নি।
সে সময় এএফসি প্রাথমিক ভাবে জানিয়েছিল, এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের পাওয়া সব পয়েন্ট কেটে নেওয়া হবে। তবে বড় শাস্তি হওয়ার সম্ভাবনাও ছিল।

আজ এএফসির শৃঙ্খলারক্ষা এবং নৈতিক কমিটি মোহনবাগানকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা করে। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত এএফসির কোনো প্রতিযোগিতায় খেলতে পারবে না ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটি। সঙ্গে দিতে হবে মোটা অঙ্কের ১ লাখ ৭২৯ ডলার জরিমানা।

শাস্তির ফলে দুই বছর ইন্ডিয়ার সুপার লিগ (আইএসএল) চ্যাম্পিয়ন হলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ – ২ এ খেলতে পারবে না মোহনবাগান। উল্লেখ্য, গত মৌসুমেও নিরাপত্তার কারণে ইরানে দল পাঠাননি সবুজ-মেরুন কর্তৃপক্ষ। বেশ কয়েকজন ফুটবলার আপত্তি জানানোর পরেই সিদ্ধান্তটি নেয় মোহনবাগান।

Exit mobile version