বিসিবি মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল বাবু

মোখছেদুল কামাল বাবু

মোখছেদুল কামাল বাবু (ছবি- সংগৃহিত)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু। এর আগে তিনি একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও বোর্ডের ওয়েলফেয়ার কমিটির প্রধান (চেয়ারম্যান) হিসেবেও দায়ীত্ব পালন করছেন। সবমিলিয়ে বিসিবির একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন।

কৌশলগত পরিবর্তন

বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আমজাদ হোসেন। তবে সম্প্রতি অনুষ্ঠিত বিসিবির এক সভায় এই পদে পরিবর্তন আনা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী আমজাদ হোসেনকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তকে একটি কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে মিডিয়া ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও আধুনিক করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিসিবি মনে করছে, মিডিয়া ও জনসংযোগ খাতে মোখছেদুল কামাল বাবুর অভিজ্ঞতা এবং কাজের দক্ষতা কমিটির কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বৃদ্ধি, তথ্য আদান-প্রদানের স্বচ্ছতা নিশ্চিত করা এবং বোর্ডের কার্যক্রম সঠিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান সময়ে ক্রিকেটের জনপ্রিয়তা ও দর্শকসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মিডিয়া ব্যবস্থাপনার গুরুত্বও বেড়েছে, যা বিবেচনায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোখছেদুল কামাল বাবু জানান,

তিনি বিসিবির ভাবমূর্তি উন্নয়নে কাজ করতে চান এবং দেশের ক্রিকেটকে আরও ইতিবাচকভাবে তুলে ধরাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সমন্বয় করে মিডিয়া কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও ফলপ্রসূ করার চেষ্টা করবেন। পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে তুলে তথ্য প্রবাহকে সহজ ও নির্ভরযোগ্য করার দিকেও গুরুত্ব দেবেন বলে জানান তিনি।

আমিনুল ইসলাম বুলবুল

এদিকে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন,

মোখছেদুল কামাল বাবুর নেতৃত্বে মিডিয়া কমিটি আরও কার্যকরভাবে কাজ করবে এবং দেশের ক্রিকেটের ইতিবাচক প্রচারণা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ৪১ ভোট পেয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হন মোখছেদুল কামাল বাবু। নির্বাচনের পরপরই তাকে ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তীতে মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়। দায়িত্ব পালনে তার দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এবার তাকে কমিটির চেয়ারম্যান হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

Exit mobile version