দলে ফিরেই ফিফটি উপহার দিলেন মোসাদ্দেক , প্রায় সাড়ে তিন বছর জাতীয় দলে ফিরেই ব্যাট হাতে ফিফটি উপহার দিয়েছেন ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। মঙ্গলবার মিরপুরে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৯ বলে তিন চার ও দুই ছক্কায় ৫০ পূর্ণ করেন। ওয়ানডে ক্রিকেটে এটি তার চতুর্থ ফিফটি।
বাংলাদেশের দলীয রান তখন ৪২.৪ ওভারে ৬ উইকেটে ২১৯। এর আগে ২০২২ সালে ৫ আগোস্ট জিম্বাবুয়ের হারারে সবশেষ ম্যাচে ৬৭ রান করেছিলেন তিনি। তবে এতোদিন মোসাদ্দেকের সুযোগ না পাওয়া নিয়ে দেশের ক্রিকেটে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। মাঠের বাইরের কোনো সমস্যা আছে কি না, এই প্রশ্নও উঠেছে বারবার।
মাঠের ক্রিকেটে একদিনের ম্যাচের সংস্করণে ব্যাটে-বলে কার্যকারিতা প্রমাণ করেছেন তিনি বেশ অনেকবারই। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে আবাহনী লিমিটেডকে শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে রান করেছিলেন ৪৮.৭০ গড় ও ১০৬.৩৩ স্ট্রাইক রেটে ৪৮৭।
ওভার প্রতি মাত্র ৪.০৪ রান দিয়ে উইকেট নিয়েছিলেন ৩০টি, যা ছিল যৌথভাবে লিগের সর্বোচ্চ। গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগে ঘরোয়া ক্রিকেট থেকে তাকে ঢাকায় উড়িয়ে আনা হয়েছিল। ধারণা করা হয়েছিল, তাকে ফেরানো হবে স্কোয়াডে। কিন্তু ফেরানো হয়নি। এরপর তিনি ঝড় তুলেছেন এবারের ঢাকা লিগেও।
ব্যাটে-বলে উজ্জ্বল মোসাদ্দেক
এবার ডিপিএলে আবাহনীর হয়ে এখনও পর্যন্ত ৬ ইনিংসে তার রান ৭৭.৫০ গড়ে ৩১০। স্ট্রাইক রেটও অসাধারণ, ১২৯.১৬। বল হাতে উইকেট নিয়েছেন ১২টি। রান জোয়ারের আসরেও ওভার প্রতি দিয়েছেন মোটে ৩.৭৪ রান। মোসাদ্দেককে জায়গা দিতে বাদ পড়েছেন আফিফ।
সবশেষ ১৭ ওয়ানডেতে তার ফিফটি নেই। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডেতে খেলেও ৩০ ছুঁতে পারেননি একবারও। এরপর পাকিস্তান সিরিজে দুই ইনিংস ও নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংস খেলেও ভালো করতে পারেননি।
৩০ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট খেলেছেন। এছাড়া এই ম্যাচের আগে তিনি রঙিন পোষাকে ওয়ানডে খেলেছেন ৪৩টি। আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ৩৩টি।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















