জেদ্দায় আটকা মুশফিক দেশে ফিরছেন আগামীকাল

জেদ্দায় আটকা মুশফিক দেশে ফিরছেন আগামীকাল

জেদ্দায় আটকা মুশফিক দেশে ফিরছেন আগামীকাল, ছবি : সংগৃহীত

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরু হওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারেন মুশফিক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন।

উমরাহ পালন শেষে গতকাল সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। ফ্লাইটটি রওনাও দিয়েছিল। কিন্তু দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় সেই ফ্লাইট। এরপর জেদ্দা বিমানবন্দরেই অবস্থান করতে হয় মুশফিককে। সেখান থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তার অবস্থা নিয়ে একটি স্ট্যাটাস দেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল যা বলেছেন

মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধাবস্থার তৈরি হয় তাতে করে মুশফিকরে সহসাই দেশে ফেরা নিয়ে তৈরী হয় শঙ্কা। তবে আজ জানা গেল তার দেশে ফেরার সময়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে এ বিষয়ে বলেছেন,’আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখন পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’

মুশফিকের অবস্থা নিয়ে আমিনুল বিস্তারিত জানান, ছবি : সংগৃহীত

এর আগেও কয়েকবার উমরাহ করেছেন মুশফিক। আবার হজও করেছেন। তবে এ ধরণের সমস্যায় পড়তে হয়নি তাকে। এবার মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতিতে আটকা পড়েন। তার সঙ্গে হাজার খানেক মানুষও বিমানবন্দরে ছিলেন।

নিজের অবস্থা নিয়ে মুশফিক যা লিখেছিলেন

নিজের অবস্থা নিয়ে শনিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্টে মুশফিক লিখেছিলেন,‘আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।’ 

মধ্যপ্রাচ্য অস্থিরতায় জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন মুশফিক, ছবি : সংগৃহীত

এই পরিস্থিতিতে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নিজেই অনিশ্চয়তার মধ্যে ছিলেন মুশফিক। তিনি ওই স্ট্যাটাসের শেষে আরও লিখেন,’সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।’

Exit mobile version