পিএসএলের সেরা একাদশে নাহিদ রানা। অল্প সময়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আলোচনায় বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এ দারুণ পারফরম্যান্সের ভিত্তিতে প্রকাশিত উইজডেনের ‘টিম অব দ্য টুর্নামেন্ট এ জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার।
টুর্নামেন্টে নিজের গতি ও ধারাবাহিকতা দিয়ে আলাদা করে নজর কেড়েছেন তিনি। ফাইনালে পেশোয়ার জালমি পাঁচ উইকেটে হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে শিরোপা জিতেছে। সেই ম্যাচেও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাহিদ।
গতির বৈচিত্র্যে ব্যাটারদের চাপে ফেলে তিনি দুটি মূল্যবান উইকেট শিকার করেন,যার মধ্যে ছিল অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। পুরো আসরে মাত্র পাঁচটি ম্যাচ খেলেই ৯ উইকেট শিকার করেন নাহিদ, যেখানে তার বোলিং গড় ১০.৮৮ এবং ইকোনমি ৫.৪৪, যা টি-টোয়েন্টি ফরম্যাটে অত্যন্ত কার্যকর পরিসংখ্যান।
দেশের হয়ে খেলা থাকার কারণে মাঝপথে দল ছাড়তে হলেও, শেষ পর্যন্ত ফাইনালের জন্য অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে ফিরে এসে আবারও নিজের সামর্থ্য দেখান তিনি।
উইজডেনের মূল্যায়নে বলা হয়েছে, খুব অল্প সময়েই নিজের ভয়ংকর গতির ঝলক দেখিয়েছেন নাহিদ, যা তাকে ভবিষ্যতে আরও বড় মঞ্চে সম্ভাবনাময় করে তুলেছে।
পিএসএল ২০২৬-এর সেরা একাদশে জায়গা পাওয়া একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে নাহিদের এই সাফল্য দেশের ক্রিকেটের জন্যও ইতিবাচক বার্তা বহন করে।
একই একাদশে অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে, যিনি ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এছাড়া দলে আছেন কুশল মেন্ডিস, অ্যারন হার্ডি, শাদাব খানদের মতো পারফরমাররা।
সব মিলিয়ে, পিএসএল ২০২৬-এ সীমিত সুযোগ পেলেও নাহিদ রানার পারফরম্যান্স প্রমাণ করেছেন, গতির সঙ্গে ধারাবাহিকতা থাকলে বড় মঞ্চে নিজেকে তুলে ধরতে সময় লাগে না।
একনজরে উইজডেনের পিএসএল ২০২৬ সেরা একাদশ: বাবর আজম, সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস, শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।
একনজরে একাদশের খেলোয়াড়দের পারফরম্যান্স-
বাবর আজম (পেশোয়ার জালমি) – (অধিনায়ক) ম্যাচ: ১১ খেলে করেছেন রান: ৫৮৮। যার গড়: ৭৩.৫০। স্ট্রাইক রেট: ১৪৬। সর্বোচ্চ: ১০৩। সেঞ্চুরি: ২
সাহিবজাদা ফারহান (মুলতান সুলতানস)- ম্যাচ: ১০ ম্যাচে করেন ৩৮০ রান। গড়: ৪২.২২। স্ট্রাইক রেট: ১৬৭। সর্বোচ্চ: ১০৬*
