নাহিদের দুর্দান্ত বোলিংয়ের পর লিটনের ফিফটিতে উত্তরাঞ্চলের জয়। পাকিস্তান সিরিজের আগে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে ব্যস্ত ক্রিকেটাররা। সেখানে নাহিদের দুর্দান্ত বোলিংয়ের পর লিটনের ফিফটি উত্তরাঞ্চলের জয়। বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল উত্তরাঞ্চল। বৃহস্পতিবার প্রতিপক্ষ দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়েছে তারা, তাও ইনিংসের প্রায় অর্ধেক ওভার বাকি রেখে।
এ দিন বল হাতে নাহিদ, মেহরবরা দারুণ করেছেন। এরপর লিটন দাস ব্যাট হাতে করেছেন বাজিমাত। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চলের ইনিংস থামে মাত্র ১৪৪ রানে, ৩০.৫ ওভারে। দলের পক্ষে স্রোতের বিপরীতে হেঁটে অর্ধশতক হাঁকান মোহাম্মদ মিঠুন, যিনি গত ম্যাচেও পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসে দলকে জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা।
ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের চার ব্যাটারের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। ওপেনার আনিসুল ইসলাম শুন্য, সৌম্য সরকার ৮, জাওয়াদ আবরার ৪ ও আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া আফিফ হোসেন ৪ রান করে বিদায় নেন। তবে চাপের মুখে ৭০ বলে ৫৫ রান করেন মিঠুন। এছাড়া অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ বলে ২৪ ও রবিউল হক ২২ বলে ২৯ রান করেন। আর কেউই পাননি দুই অঙ্কের দেখা।
উত্তরাঞ্চলের পক্ষে বল হাতে মাত্র ১০ রান খরচায় তিনটি উইকেট পান এসএম মেহরব। তিন উইকেট পান নাহিদ রানাও। এছাড়া দুটি করে উইকেট পান মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি উত্তরাঞ্চলের। ওপেনার হাবিবুর রহমান ৬ বলে ১৪, তানজিদ হাসান তামিম ১৩ বলে ১৮ ও অধিনায়ক নুরুল হাসান সোহান শুন্য রানে বিদায় নেন।
অর্থাত ব্যাটিংয়ে নেমে দলীয় অর্ধশতকের আগে ৩ উইকেট হারিয়ে ফেলে শান্তর দল উত্তরাঞ্চল। তবে এরপর দলের হাল ধরে রাখেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস। দীর্ঘ দিন ব্যাটিংয়ে ধুকতে লিটন ৬৫ বলে ছয় বাউন্ডারিতে ৫৫ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।
এছাড়া ৪৬ বলে ৩৩ রান করেন বিদায় নেন তাওহীদ হৃদয়। তবে ২২ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন আকবর আলী। বল হাতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ৫ ওভার বোলিং করে ২৩ রানের খরচায় পান তিনটি উইকেট। উত্তরাঞ্চল ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে ২৫.৪ ওভারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











