জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার

জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার

জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার

হাবিবুল বাসারকে প্রধান করে ৪ সদস্যের নির্বাচক প্যানেল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবারই প্রথম ৪ জন নিয়ে গঠন করা হলো নির্বাচক প্যানেল। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে প্রথমবারের মত ৪ সদস্যের জাতীয় নির্বাচক প্যানেল গঠন করেছে বিসিবি। এর আগে নির্বাচক প্যানেলে সর্বোচ্চ সদস্য ছিলেন ৩ জন। এবারই প্রথম ৪ জন নিয়ে গঠন করা হলো নির্বাচক প্যানেল। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।  

অবশ্য নির্বাচক প্যানেলের গঠনের জন্য বেশ আগে থেকেই কাজ শুরু করেছে বিসিবি। নির্বাচক চেয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছিল ক্রিকেট বোর্ড। সেখান থেকে নির্বাচক হতে আবেদন করেছিলেন অনেকেই। অনেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

সেখান থেকেই নতুন ৩ জনকে জাতীয় দলের নির্বাচক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। প্রধান নির্বাচক বাশারের সাথে নির্বাচক প্যানেলে থাকছেন আগের হাসিবুল হোসেন শান্ত, সাথে নতুন দুই নির্বাচক নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরী।

গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন ২ বছর। তার মেয়াদ শেষে বাড়তি এক মাস তাকে কাজ করার অনুরোধ জানায় বিসিবি। মার্চেই শেষ হচ্ছে লিপুর মেয়াদ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে কাজ শুরু করবে ৪ সদস্যের নির্বাচক প্যানেল।

লিপুর নির্বাচক প্যানেলে শুরুতে হান্নান সরকারের সাথে ছিলেন আবদুর রাজ্জাক। পরে হান্নান নির্বাচকের চাকরি ছেড়ে যোগ দেন কোচিংয়ে। লিপুর সাথে কাজ করেছেন রাজ্জাক। পরে যুক্ত করা হয়েছিল হাসিবুল হোসেন শান্তকে।

রাজ্জাক পরে বিসিবি নির্বাচনে অংশ নিয়ে বোর্ড পরিচালক হয়ে গিয়েছেন। লিপুর সাথে নির্বাচক হিসেবে কাজ করেছেন হাসিবুল শান্ত। এবার বিদায় নিচ্ছেন লিপু, থেকে যাচ্ছেন শান্ত। নতুন নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

Exit mobile version