কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ষষ্ঠ দল হিসেবে সুপার এইটে নিউজিল্যান্ড।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড । মঙ্গলবার কানাডার যুবরাজ সিং সামরার রেকর্ড গড়া সেঞ্চুরি ছাপিয়ে নিউজিল্যান্ড বড় জয় পেয়েছে। ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ দল হিসেবে সুপার এইটে তারা।

এদিন ভারতের চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রান। নিউজিল্যান্ড সফলভাবে রান তাড়া করেছে কোনো অসুবিধা ছাড়াই। ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৬ রান করে তারা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ আটে নিউজিল্যান্ড। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে পরের পর্বে ওঠার অপেক্ষায় ছিল তারা। জবাবে শুরুটা ভালো হয়নি কিউিইদের।

ব্যাটিংয়ে নেমে চার বলের মধ্যে কোনো রান না হতেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ৬ ও ফিন অ্যালেনকে ২১ রানে হারানোর পর রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের জুটিতে জিতে গেছে তারা।

তারা ৭৩ বলে ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ফিলিপস ও রাচিন। রাচিন ৩৯ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৫৯ রানে অপরাজিত ছিলেন। ৩৫ বলে ফিফটি করেছিলেন তিনি। ২২ বলে হাফ সেঞ্চুরি করা ফিলিপস ৩৬ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন। ৪ চার ও ৬ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।

এর আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে শতক ছাড়ায় কানাডা। যুবরাজের সঙ্গে দিলপ্রীত বাজওয়া ১১৬ রানের জুটি গড়েন। ১৪তম ওভারের শেষ বলে এই জুটি ভাঙে। ৩৬ রান করে থামেন দিলপ্রীত। অধিনায়কের বিদায়ের পর শেষ দিকে দ্রুত উইকেট হারাতে থাকে কানাডা। ১ উইকেটে ১৫৩ রান করা দলটির চতুর্থ উইকেট পড়ে ১৬৪ রানে। যুবরাজ বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন ৫৮ বল খেলে, ১০ চার ও ৬ ছয়ে। ৬৫ বলে ১১ চার ও ৬ ছয়ে ১১০ রানে আউট হন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

কানাডা ২০ ওভারে ১৭৩/৪

নিউজিল্যান্ড ১৫.১ ওভারে ১৭৬/২

নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী

Exit mobile version