অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড, ছবি : সংগৃহীত

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ একমাত্র অপরাজিত দল ছিল দক্ষিণ আফ্রিকা। অপ্রতিরোধ্য প্রোটিয়ারা টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনালে পা রাখে। কিন্তু সেমিতে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি তারা। ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ম্যাচে ফিন অ্যালেনের অপরাজিত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।

আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৬৯ রান। জবাবে নিউজিল্যান্ড মাত্র ১২.৫ ওভারে এক উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে সহজ জয় ছিনিয়ে নেয়। অ্যালেন মাত্র ৩৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। ২০২১ সালের আসরে প্রথমবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছে কিউইরা। সেবার অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যায়। আর প্রোটিয়ারা গতবার ফাইনাল খেলে ভারতের কাছে হেরেছে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা- ১৬৯/৮; ২০ ওভার (ইয়ানসেন ৫৫*, ব্রেভিস ৩৪, স্টাবস ২৯, মার্করাম ১৮; ম্যাকঙ্কি ২/৯, রবীন্দ্র ২/২৯, হেনরি ২/৩৪)।

নিউজিল্যান্ড- ১৭৩/১; ১২.৫ ওভার (অ্যালেন ১০০*, সাইফার্ট ৫৮, রবীন্দ্র ১৩*; রাবাদা ১/২৮)।

ফল : নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : ফিন অ্যালেন।

বিস্তারিত আসছে…

Exit mobile version