নিউজিল্যান্ডের জয়ে আরও বিপাকে পাকিস্তান

নিউজিল্যান্ডের জয়ে আরও বিপাকে পাকিস্তান

KANDY, SRI LANKA - FEBRUARY 24: Usman Thariq and teammates of Pakista celebrates the wicket of Tom Banton of England during the ICC Men's T20 World Cup India & Sri Lanka 2026 Super 8 match between England and Pakistan at Pallekele Cricket Stadium on February 24, 2026 in Kandy, Sri Lanka. (Photo by MB Media/Getty Images)

নিউজিল্যান্ডের জয়ে আরও বিপাকে পাকিস্তান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেসহ আয়োজক শ্রীলঙ্কা সুপার এইটের প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত করেছে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরেছে তারা। এদিকে লঙ্কানদের বিপক্ষে ৬১ রানের বড় জয়ে কিউইরা আরও বিপাকে ফেলে দিয়েছে পাকিস্তানকে।

ফলেসালমান-শাহিনদের সেমিফাইনালে উঠার সমীকরণ আরও কঠিন হয়ে গেল। কলম্বোতে বুধবার আগে ব্যাট করে ১৬৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে মাত্র ১০৭ রান তুলতে সক্ষম হয়। ৬১ রানের এই জয়ে সেমিফাইনালে উঠার পথ সহজ করে রেখেছে নিউজিল্যান্ড।

যদিও এখনই তাদের সেমিফাইনাল কিংবা পাকিস্তানের বিদায় নিশ্চিত নয়। এই গ্রুপ থেকে আগেই দুই ম্যাচ জিতে সেমিতে উঠেছে ইংল্যান্ড। তাদের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই ম্যাচে স্যান্টনারের দল জিতলে পাকিস্তানের সামনে আর কোনো সমীকরণ বাকি থাকবে না।

৫ পয়েন্ট নিয়ে কিউইরা উঠে যাবে সেরা চারে। অন্যদিকে, সুপার এইটে পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, আগামী ২৮ ফেব্রুয়ারি। কিউইরা আগেরদিন ইংলিশদের হারিয়ে দিলে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ হয়ে পড়বে কেবলই নিয়মরক্ষার।

তবে নিউজিল্যান্ড হারলেই পাকিস্তানের কাজ শেষ হবে না, তাদেরও শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই বড় ব্যবধানে জিততে হবে। তখন নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট পাবে সালমান আগার দলও। এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে নেট রানরেট।

পাকিস্তানকে লঙ্কানদের বিপক্ষে বড় জয়ের পাশাপাশি ইংল্যান্ডের কাছে কিউইদের বড় ব্যবধানে হারও কামনা করতে হবে। এদিকে, আরেকটি দুশ্চিন্তার কারণ আছে পাকিস্তানের সামনে। বিরূপ আবহাওয়া বা বৃষ্টির কারণে যদি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে তারা সমান একটি করে পয়েন্ট পাবে।

তখন ইংল্যান্ড ও কিউইরাও সেমিতে উঠে যাবে। পাকিস্তান শেষ ম্যাচ জিতলেও তিনের বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ নেই। আবার শ্রীলঙ্কার সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও আশা শেষ হয়ে যাবে তাদের। তখন কিউইরা ইংল্যান্ডের কাছে হারলেও সেমিতে উঠতে কোনো বাধা থাকবে না।

ক্রিকেটের পরিসংখ্যান নিয়ে কাজ করা মাজহার আরশাদের তথ্যমতে– যদি ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড ২০ রানে হারে, পাকিস্তান শ্রীলঙ্কাকে ন্যূনতম ৫০ রানে হারাতে হবে। অর্থাৎ, কিউইদের হারের ব্যবধান যত ছোট হবে ততই নিজেদের জয়ের ব্যবধান বেশি রাখতে হবে পাকিস্তানকে।

Exit mobile version