নিজেদের ফাঁদে আটকা পড়েছে ভারত। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরান। বাংলার জনপ্রিয় প্রবাদের মতোই অবস্থা আইসিসির। টাইগার পেসার মোস্তাফিজকে দলে নিয়ে বাদ দেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা।
যার ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মোস্তাফিজকে দল থেকে বাদ দেয়ায়, বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে। যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। এদিকে, বাংলাদেশকে সমর্থন জানিয়ে প্রথমে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়।
শেষ পর্যন্ত পাকিস্তান জানায়, পুরো বিশ্বকাপ নয় শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছে তারা। এক মোস্তাফিজকে বাদ দেয়ার কারণে ভারতের ক্রিকেট বোর্ড ও আইসিসির মোটা অঙ্কের ক্ষতি হতে যাচ্ছে।
মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়ে পরবর্তীতে রাজনৈতিক চাপে তাকে দল থেকে বাদ দেয় কলকাতা। তাতে মোস্তাফিজের পুরো অর্থটাই লোকসান হয়েছে। তবে এরপর বাংলাদেশের বিশ্বকাপ বয়কট এবং পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ফলে বিসিসিআই ও আইসিসির যে অর্থ লোকসান হচ্ছে, তা মোস্তাফিজের ৯ কোটি ২০ লাখ রুপির চেয়ে বহু গুণ বেশি।
ফলে এ যেন ভারতের কথা শুনে নিজের পায়ে কুড়াল মারলো আইসিসি। ভারত–পাকিস্তান ম্যাচের মোট বাজারমূল্য কত, সুনির্দিষ্ট গাণিতিক হিসাব নেই। তবে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপনের হার, স্পনসরশিপ, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মিলিয়ে রক্ষণশীল হিসেবেও প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ১২০ কোটি টাকার বেশি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











