অদম্য টি-২০ কাপের ফাইনালে খেলবেন সাব্বির

অদম্য টি-২০ কাপের ফাইনালে খেলবেন সাব্বির রহমান। শুরুতে তিন দলের ৩৯ জনের স্কোয়াডে না থাকলেও ফাইনাল ম্যাচের আগে ডাক পেলেন সাব্বির রহমান। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ৯ ফেব্রুয়ারি।

ইতিমধ্যে নিশ্চিত হয়েছে ফাইনালে খেলবে কোন দুই দল। এমন সময়ে ফাইনাল খেলার জন্য ডাক পেয়েছেন সাব্বির রহমান। সাব্বির রহমান অদম্য টি-টোয়েন্টি কাপের কোনো একাদশে জায়গা না পাওয়ার পর বেশ অভিমানের সুরেই কথা বলেছিলেন। অবশেষে টুর্নামেন্টটিতে খেলা হবে তারও।

ফাইনালে উঠেছে দুর্বার ও ধূমকেতু। সাব্বির রহমান ডাক পেয়েছেন এই ম্যাচ খেলার জন্য। তিনি দুর্বার একাদশের পক্ষে ফাইনালে মাঠে নামবেন। এই দলের নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত। ফাইনালে শান্ত-সাব্বিরদের প্রতিপক্ষ ধূমকেতু একাদশ। ধূমকেতুর নেতৃত্বে আছেন জাতীয় দলের অধিনায়ক লিটন দাস। বিশ্বকাপের জন্য বাংলাদেশের যে স্কোয়াড দেওয়া হয়েছিল সেই আদলেই করা হয়েছে ধূমকেতু একাদশ।

টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে বাদ পড়েছে সবচেয়ে তরুণ দল দুরন্ত। এই দলটির নেতৃত্বে আছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

Exit mobile version