অদম্য বাংলাদেশ টি-২০ কাপের স্কোয়াড-সূচি প্রকাশ

অদম্য বাংলাদেশ টি-২০ কাপের স্কোয়াড-সূচি প্রকাশ

বিশ্বকাপের আগেই নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে মাঠে নামছে বাংলাদেশের ক্রিকেটাররা। রোববার অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টের স্কোয়াড এবং সূচি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টে অংশ নেবে ৩ দল-ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ।

আগেই জানানো হয়েছিল, বিশ্বকাপের সময় নিজেদের মধ্যে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে অংশ নেবেন দেশসেরা তারকা ক্রিকেটাররা। এবার টুর্নামেন্টের স্কোয়াড এবং সূচিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টে অংশ নেবে ৩ দল – ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ। দেশের টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আসছে নতুন টুর্নামেন্ট। 

একনজরে ৩ দলের স্কোয়াড :

ধূমকেতু একাদশঃ লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশঃনাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশঃআকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

আগামী ৩ এবং ৪ ফেব্রুয়ারি অনুশীলন করবে ৩ দল। ৫ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামবে ধূমকেতু এবং দুরন্ত। পরের দিন ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে মাঠে নামবে দুর্বার। ৭ ফেব্রুয়ারি দুরন্তর বিপক্ষে খেলবে দুর্বার। ৯ ফেব্রুয়ারি সেরা দুই দল খেলবে ফাইনালে।

Exit mobile version