বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়

বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ এসে পৌঁছেছে পাকিস্তান দল।

আজ (রোববার) সকাল সাড়ে ১১টায় প্রথম ভাগে ঢাকায় পা রেখেছে পাকিস্তান টেস্ট দল। তবে পিএসএলের ফাইনাল থাকায় বাকি সদস্যরা আসবেন পরের দফায়। এই সফরে পাকিস্তান দল দুটি টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল আগেই। ১৬ সদস্যের স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন চার জন ক্রিকেটার। মূলত অভিজ্ঞদের সঙ্গে তারুণ্যের মিশেলে দল গঠন করেছেন পাকিস্তানের নির্বাচকেরা। পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদ।

দুই ম্যাচের সিরিজটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকায় সিরিজের প্রথম টেস্ট আগামী ৮ মে শুরু হবে ঢাকায়। ১৬ মে দ্বিতীয় টেস্ট সিলেটে।

১৬ সদস্যের পাকিস্তান দলে প্রথমবার সুযোগ পাওয়ার চার ক্রিকেটার হলেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।

পাকিস্তান টেস্ট দল:  শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

Exit mobile version