চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা নিশ্চিত করেই শিরোপার স্বপ্ন দেখছে পাকিস্তান। নামিবিয়ার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ব্যাটে-বলে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ফারহান-শাদাবরা। সুপার এইট নিশ্চিতের পর বিশ্বকাপ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন শাদাব খান।
অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘাম ঝরানো জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। এরপর যুক্তরাষ্ট্রকে হারালেও ভারতের কাছে হেরে যাওয়ায় শেষ ম্যাচটি পাকিস্তানের কাছে ছিল বাঁচা-মরার। এমন ম্যাচে নামিবিয়ার বিপক্ষে দারুণ খেলেছেন একবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে নামিবিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ওপেনার সাহিবজাদা ফারহানের সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তান ৩ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে। ফারহান ৫৮ বলে ১১ চার ও চার ছক্কায় খেলেন অপরাজিত ১০০ রানের বিস্ফোরক ইনিংস। ২২ বলে অপরাজিত ৩৬ রান করেন শাদাব খান। এরপর স্পিনারদের দাপটে ১৭.৩ ওভারে নামিবিয়াকে গুঁড়িয়ে দেয় দলটি। অফ স্পিনার উসমান তারিক ১৬ রানে ৪টি ও লেগ স্পিনার শাদাব ১৯ রানে ৩ উইকেট শিকার করেন।
দারুণ জয়ে সুপার এইট নিশ্চিত করে ম্যাচশেষে শাদাব খান বলেন, ‘ভারতের বিপক্ষে ওই ম্যাচটি নিয়ে এত আলোচনার পর আমরা নামিবিয়ার বিপক্ষে এই ম্যাচটিকে মোটেও হালকাভাবে নেইনি।’
এছাড়া নামিবিয়ার বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসী পাকিস্তান চোখ রাখছে শিরোপায়। দলটির অলরাউন্ডার শাদাবের মতে, বিশ্বকাপ জয়ের লক্ষ্য অর্জনে সঠিক পথে রয়েছে পাকিস্তান। শাদাব আরো বলেন, ‘বিশ্বকাপ জেতার লক্ষ্য অর্জনে আমরা সঠিক পথেই আছি এবং আমরা একটি নির্দিষ্ট পরিকল্পনা বা প্রক্রিয়া অনুসরণ করছি।’
চলতি বিশ্বকাপে সুপার এইটে গ্রুপ ২-এ খেলবে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ্য নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এ বিষয়ে শাদাব বলেন,‘ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের সামনে। তবে এখন সেরা আটটি দল বাকি রয়েছে। তাই এই পর্বটি বেশ কঠিন হবে এবং প্রতিটি ম্যাচই হবে প্রচন্ড চাপের।’
আগামী ২১ ফেব্রুয়ারি সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে কলম্বোতে মাঠে নামবে পাকিস্তান। এরপর ২৪ ফেব্রুয়ারি পাল্লেকেলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ২৮ ফেব্রুয়ারি একই মাঠে সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সালমান আলী আঘার দল।
উল্লেখ্য বিশ্বকাপের সুপার এইটের সেরা চার দল সেমিফাইনাল খেলতে। সেমিতে উঠতে ফের ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















