পাকিস্তানের টিকে থাকার লড়াই আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ একটু হলেও এবার নিরামিষ ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই টুর্নামেন্ট ঘিরে দারুণ উত্তেজনা ফিরে এসেছে। এরই মধ্যে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে। গ্রুপ পর্বই পার হতে পারেনি তারা। শুধু তাই নয়, আর এক সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানও বিদায়ের শঙ্কায়।

সুপার এইটে আজ পাকিস্তান মাঠে নামছে। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে আজ তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। উভয় দলেরই সুপার এইটে আজ দ্বিতীয় ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে ইংল্যান্ড সুবিধাজনক অবস্থায় রয়েছে। শুধু যে ইংল্যান্ড জয় পেয়েছে তা নয়, ব্যবধানটা ছিল বেশ হৃষ্টপুষ্ট। সে কারণে দুই পয়েন্টের পাশাপাশি তাদের রানরেটটা চমৎকার। অন্যদিকে বৃষ্টির কারণে প্রথম ম্যাচে পাকিস্তান মাঠে নামতে পারেনি। নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। ফলে পাকিস্তানের সামনে আজ বাঁচা মরার লড়াই। আজ তাদের কোয়ার্টার ফাইনাল বলা যায়। জিতলে সেমিফাইনালের দিকে এগিয়ে যাবে। আর হারলে সুপার এইটের বাকি ম্যাচ শুধুমাত্র আনুষ্ঠানিকতায় রূপ নেবে।

বিশ্বকাপের ইতিহাস আজ ইংল্যান্ডের পক্ষে কথা বলছে। আর যাই কিছু হোক না কেন টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সাফল্য শতভাগ। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বকাপের বাইরে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের রয়েছে নিরঙ্কুশ প্রাধান্য। সর্বশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই ইংল্যান্ড জয় পেয়েছে।

তবে পাকিস্তানের জন্য আশার আলো হয়ে আছে স্পিন শক্তি। শ্রীলঙ্কা বিপক্ষে ইংল্যান্ড জয় পেলেও স্পিন শক্তির বিপক্ষে যথেষ্ঠ ধুকতে হয়েছে তাদের। স্পিন শক্তিটা বেশ ধারালো এবার পাকিস্তানের। অন্য দলের এক বা দুইজন স্পিনার থাকলেও পাকিস্তান দলে স্পিনারদের ঢল নেমেছে। নাওয়াজ, সায়েম, আবরার, উসমান এবং শাবাদ রয়েছেন। ফলে ইংল্যান্ডকে এবার পাকিস্তান একটা ধাক্কা দিতে পারে। সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান।

গ্রুপ পর্যায়ে পাকিস্তান চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছিল। চার ম্যাচে তার প্রতিপক্ষের ৩৫ উইকেট শিকার করেছে। তাদের মধ্যে স্পিনাররা নিয়েছিল ২৬ উইকেট। পাকিস্তানে উসমান তারিক বেশ ভোগাচ্ছে প্রতিপক্ষ ব্যাটারদের। বিশেষ করে বল ডেলিভারি দেওয়ার আগে তার থেকে যাওয়া ব্যাটারদের বেশ ভোগাচ্ছে।

বিশ্বকাপে এ পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন সাহিবজাদা ফারহান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্পিন শক্তিতে আমরা এগিয়ে রয়েছি।

হুমকি ধামকিতে ইংল্যান্ডও পিছিয়ে নেই। ইংল্যান্ডের লিয়াম ডসন বলেছেন, আমাদের ভিন্ন ভিন্ন ধরণের স্পিনার রয়েছে। জ্যাকসি খুব ভালো করছে। খুব ভালো বাউন্স পায় সে। আর আদিল রশিদ তো অনেক বৈচিত্রময়।

Exit mobile version