পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই বাংলাদেশির নৈপুণ্য জিতেছে লাহোর কালান্দার্স। পারভেজ ও মুস্তাফিজ নৈপুণ্যে লাহোর ২০ রানে হারিয়েছে মুলতান সুলতান্সকে। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ওপেনিংয়ে নেমে ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। আর মুস্তাফিজুর রহমান নেন দুই উইকেট।
পারভেজ ও মুস্তাফিজ নৈপুণ্যে লাহোর জয়ের ধারায় ফিরেছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে লাহোরের হয়ে ঝড় তোলেন পারভেজ ও মোহাম্মদ নাঈম। প্রথম ৯ বলে সাত রান করা পারভেজ পরবর্তী ১০ বলেই করেন ৩৮ রান।
মোহাম্মদ নওয়াজের চতুর্থ ওভারে পরপর দুটি এবং ফয়সাল আকরামের পঞ্চম ওভারে টানা তিনটি ছক্কা হাঁকান পারভেজ। ১৯ বলে ২টি চার ও ৫টি ছয়ে যখন ৪৫ রানে আউট হন পারভেজ, তখন ৫.১ ওভারে ৮৬ রান লাহোরের।

এই উড়ন্ত ওপেনিং জুটির কল্যাণেই বড় সংগ্রহ দাঁড় করায় লাহোর। তাছাড়া নাঈম থামেননি। তিনি ২৮ বলে ৪টি করে চার-ছয় হাঁকিয়ে করেছেন ৬০ রান। এ ছাড়া আব্দুল্লাহ শফিক ১৪ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৩৩ রান করেন।
নির্ধারিত ১৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লাহোর কালান্দার্স করে ১৮৫ রান। মোহাম্মদ ইসমাইল তিন ওভারে ৪৭ রান দিয়ে ২টি এবং পিটার সিডল ও ফয়সাল ১টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে মুলতান ৫০ রানেই ৩টি উইকেট হারায়। ১৫ বলে ১টি চার, ২টি ছয়ে ২৪ রান করে সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান। এর পর চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়েন শান মাসুদ ও অ্যাস্টন টার্নার। যদিও এই জুটি মাত্র ২৪ বলে এতো রান করেছে, কিন্তু তখনো জয় পাওয়া দুষ্করই মনে হয়েছে মুলতানের জন্য।
পারভেজ ও মুস্তাফিজ নৈপুণ্যে জয়
শেষ পর্যন্ত ১৩ ওভারে পাঁচ উইকেটে ১৬৫ রান করতে পেরেছে মুলতান। শান ১৮ বলে ৭টি চার ও ১টি ছয়ে ৪৪ এবং টার্নার ২টি চার ও ৫টি ছয়ে ২২ বলে অপরাজিত ৫২ রান করেন। এ ছাড়া আরাফাত মিনহাস ১১ বলে ১টি চার, ২টি ছয়ে করেন ২৫ রান।

লাহোরের পেসাররা দারুণ বোলিং করেন। মুস্তাফিজও ছিলেন দুর্দান্ত। তিনি তিন ওভারে ৩৭ রান খরচা করলেও সাহিবজাদা ও শানের গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন। দুজনকেই শিকার করে লাহোরের জন্য ব্রেক থ্রু এনে দেন এ বাঁহাতি পেসার।
মুস্তাফিজের আগে ব্যাট হাতে পারভেজ লাহোরের পক্ষে এদিন সবচেয়ে বেশি ২৩৬.৮৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করে উড়ন্ত সূচনা দেন দলকে। আর এ দুই বাংলাদেশি- পারভেজ ও মুস্তাফিজ নৈপুণ্যে লাহোর আরেকটি জয় তুলে নেয়।
সংক্ষিপ্ত স্কোর
লাহোর কালান্দার্স- ১৮৫/৫; ২০ ওভার (নাঈম ৬০, পারভেজ ৪৫, শফিক ৩৩, রাজা ১৩*; ইসমাইল ২/৪৭, সিডল ১/২৬, ফয়সাল ১/৩১)।
মুলতান সুলতান্স- ১৬৫/৫; ১৩ ওভার (টার্নার ৫২*, শান ৪৪, মিনহাস ২৫, সাহিবজাদা ২৪; মুস্তাফিজ ২/৩৭, শাহীন ১/৩২, উবাইদ ১/৩৪, রাজা ১/৩৪)।
ফল : লাহোর কালান্দার্স ২০ রানে জয়ী।
ম্যাচসেরা : মোহাম্মদ নাঈম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















