হামজাকে আটকাতে পরিকল্পনা করছে ভিয়েতনাম

হামজাকে আটকাতে পরিকল্পনা করছে ভিয়েতনাম

আজ অনুশীলনে হামজা চৌধুরি, ছবি : সংগৃহীত

ঘরের মাঠে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ দলের বিপক্ষে ম্যাচ। কিন্তু বাংলাদেশের হামজাকে আটকাতে পরিকল্পনা করছে ভিয়েতনাম। শমিত শোম, ফাহামিদুল ইসলাম ও হামজা চৌধুরিদের নিয়ে এখন বদলে গেছে বাংলাদেশ। সেজন্যই বাংলাদেশ দলকে নিয়ে এখন চিন্তা ভিয়েতনাম কোচ কিম সাং সিক।

হামজাকে আটকাতে পরিকল্লনা করেছেন ভিয়েতনাম কোচ কিম সাং। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাকে ঠেকানোর কৌশল বের করার যে চিন্তা সে বিষয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভিয়েতনামের এই কোচ। আজ এই প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ মূলত ম্যাচটি খেলছে আগামী ৩১ মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের শাণিয়ে নিতে।

গত নভেম্বরে লাওসের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর এই প্রথম খেলতে নামছে ভিয়েতনাম। ওই জয়ের রেশ কিম সাং সিক টেনে নিতে চান বাংলাদেশের বিপক্ষেও। তিনি বলেছেন,‘পুরো দল অনেকদিন পর একত্রিত হল। হোয়াং হেনসহ নতুন খেলোয়াড়দের নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভিয়েতনামেন কোচ এবং অধিনায়ক, ছবি : সংগৃহীত

কিম সাং আরও বলেন,‘ভিয়েতনাম জাতীয় দল ভক্তদের আনন্দ দিতে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। দলে হোয়াং হেনকে পেয়ে আমি আনন্দিত। ভি-লিগে দীর্ঘ সময় খেলার পর অবশেষে সে জাতীয় দলের জার্সি পরার সুযোগ পেয়েছে। পাঁচ বছর পর, হেন তার যোগ্যতা প্রমাণ করেছে।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকলেও প্রতিপক্ষে সামর্থ্য নিয়ে সংশয় নেই ভিয়েতনাম কোচের। তার মনে হচ্ছে, হাভিয়ের কাবরেরার বর্তমান দল আগের চেয়ে শক্তিশালী অনেক। হামজাকে আটকাতে ভিডিও বিশ্লেষণ করার কথাও জানালেন কিম সাং সিক।

হামজাকে আটকাতে পরিকল্পনা

হামজাকে নিয়ে ভিয়েতনামের এই কোচ বলেন,‘আমি হামজার ব্যাপারে অবগত আছি। সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের সঙ্গে মিলে আমরা তাকে মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে তার ভিডিও বিশ্লেষণ করছি। আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা।’

ভিয়েতনামে বাংলাদেশ দলের সঙ্গে হামজা, ছবি : সংগৃহীত

অবশ্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয় সহজ হবেনা বলেই মনে করছেন কিম সাং। কারণ, হামজা ছাড়াও দলের অনেকেই এখন দুর্দান্ত খেলছেন। এ বিষয়ে তিনি বলেছেন,‘গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড পর্যন্ত, বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। তাদের মধ্যে কয়েকজন এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হয়েছিল। আমি বিশ্বাস করি, তাদের বর্তমান স্কোয়াড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’

ভিয়েতনাম অধিনায়ক দো দুয়ি মানও ছক অনুযায়ী খেলে জয় পেতে চান। তিনি বলেছেন,‘আমরা মনোযোগী থাকব, শৃঙ্খলার সঙ্গে খেলব এবং কোচিং স্টাফের নির্দেশনা মেনে চলব। যদিও এটি একটি প্রীতি ম্যাচ, আমরা জয়ের লক্ষ্য রাখব। কারণ এটি আমাদের ফিফা র‌্যাঙ্কিংকেও প্রভাবিত করে।’

Exit mobile version