উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে প্যারিস সেন্ত জার্মেই। শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে বুধবার রাতে তারা চেলসিকে আবার উড়িয়ে দিয়েছে। নিজেদের মাঠের খেলায় চেলসি ৩-০ গোলে হেরেছে। প্রথম লেগের খেলায় প্যারিস সেন্ত জার্মেই ৫-২ গোলে জয় পেয়েছিল। ফলে ৮-২ গোল গড়ে এগিয়ে থেকে প্যারিস সেন্ত জার্মেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
অন্য এক ম্যাচে বেয়ার লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। ২-০ গোলে জয় পেয়েছে তারা। প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ৩-১ গোল গড়ে আর্সেনাল কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই শিরোপা ধরে রাখার পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। চেলসি পাত্তাই পায়নি তাদের কাছে। প্রথম লেগে বড় ব্যবধানে হারের পর এমনিতেই চেলসি টুর্নামন্টে থেকে ছিটকে গিয়েছিল। তবে সম্মান ধরে রাখতে নিজেদের মাঠে চেলসির জয়টা বড্ড প্রয়োজন ছিল।
প্যারিস সেন্ত জার্মেই অবশ্য ম্যাচের শুরু থেকেই ছিল অপ্রতিরোধ্য। কোনো কোনো ছাড় দেয়নি তারা। শুরুতেই চেলসির ওপর ঝাঁপিয়ে পড়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী দলটি। মাত্র ১৪ মিনিটের মধ্যে দুইবার তারা চেলসির জালে বল ফেলে। অন্য গোলটি করে তারা দ্বিতীয়ার্ধে।
ষষ্ঠ মিনিটে প্রথম গোল পায় প্যারিস সেন্ত জার্মেই। চেলসির ভয়ঙ্কর এক ভুল থেকে প্রথম গোল পায় পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো খেলতে নামা মামাদু সার একটা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। তার ব্যর্থতার সুযোগটা পুরোপুরি কাজে লাগান খিচা কাভারাস্কেইয়া। গোল করে তিনি দলকে এগিয়ে নেন।

ব্যবধান বাড়িয়ে নিতে মোটেও দেরি করেনি পিএসজি। চতুর্দশ মিনিটে ব্রাডলি বারকোলা গোল করে ব্যবধান দ্বিগুন করেন। সেনি মায়ুলু ৬২ মিনিটে পিএসজির হয়ে তৃতীয় গোল করেন।
টানা তৃতীয়বার শেষ আটে আর্সেনাল
শেষ আটে পৌঁছাতে আর্সেনালের সামনে জয়ের বিকল্প ছিল না। ম্যানচেস্টার সিটি ও চেলসির ব্যর্থতায় আর্সেনাল ঠিকই তাদের লক্ষ্যে পৌঁছেছে। ম্যানসিটি ও চেলসি তাদের প্রতিপক্ষের কাছে নাস্তানাবুদ হয়ে বিদায় নিয়েছে। কিন্তু আর্সেনাল ফিরতি লেগের ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে পৌঁছেছে শেষ আটে। ইবারচি ইজে ৩৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। অসাধারণ এক শটে গোলটি করেন তিনি। বিরতির পরপরই স্কোরশিটে নাম লেখাস ডেকলান রাইস। এতেই নিশ্চিত হয়ে যায় আর্সেনালের টানা তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে খেলা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











